রাশিয়া বা ইউক্রেন কাউকেই ছাড়তে পারব না: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, 'তুরস্ক রাশিয়া বা ইউক্রেন কারো সঙ্গেই সম্পর্ক ছিন্ন করতে পারবে না।'
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২১ অপরাহ্ন

ইউক্রেনকে নিরপেক্ষ রাখতে পারলে সমাধান: ম্যাঁখোকে পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোর সঙ্গে টেলিফোনে আলাপ করেন। এ সময় পুতিন ইউক্রেনে আগ্রাসনের সমাধানের বিষয়ে দেশটির নিরপেক্ষ থাকার বিষয়ে জোর দেন।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৭ অপরাহ্ন

সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন আলোচনা

বেলারুশে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধি দলের মধ্যে সোমবারের আলোচনা শেষ হয়েছে। তবে এ আলোচনায় কোনো সিদ্ধান্ত আসেনি।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৫ অপরাহ্ন

‘যথেষ্ট হয়েছে’- সাধারণ পরিষদের জরুরি বৈঠকে জাতিসংঘের মহাসচিব

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে জরুরি বৈঠকে মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, 'যথেষ্ট হয়েছে'। তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে হবে।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪১ অপরাহ্ন

ইউক্রেনকে আরও ২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেবে কানাডা

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এবং প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ জানিয়েছেন, কানাডা ইউক্রেনে আরও ২৫ মিলিয়ন ডলার মূল্যের সামরিক সহায়তা পাঠাবে।  
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩০ অপরাহ্ন

আকাশসীমা বন্ধ, জেনেভায় নিরস্ত্রীকরণ সভায় যাচ্ছেন না রুশ পররাষ্ট্রমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সভা ও নিরস্ত্রীকরণ বিষয়ক সভায় যাচ্ছেন না রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আকাশসীমায় নিষেধাজ্ঞা থাকায় তিনি এ সফর বাতিল করেছেন।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০২ অপরাহ্ন

পাশ্চাত্যকে ‘মিথ্যার সাম্রাজ্য’ বললেন পুতিন

মস্কোর বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রধানমন্ত্রী ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেশের অর্থনীতি নিয়ে আলোচনা করেছেন। এ সময় পশ্চিমাদের 'মিথ্যার সাম্রাজ্য' বলে নিন্দা জানিয়েছেন পুতিন।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩১ অপরাহ্ন

৩৬ দেশের জন্য আকাশসীমা বন্ধ করল রাশিয়া

যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, ইতালি এবং কানাডাসহ ৩৬টি দেশের এয়ারলাইন্সের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আজ সোমবার বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫৩ অপরাহ্ন

ইউক্রেনে বিপজ্জনকভাবে কমছে অক্সিজেনের মজুদ

চলমান সংকটের কারণে ইউক্রেনে কোভিড ও অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় দরকারি অক্সিজেনের মজুদ বিপজ্জনকভাবে কমছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর বিবিসির।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:১৬ অপরাহ্ন

খারকিভে রাশিয়ার গোলাবর্ষণে কয়েক ডজন নিহত, দাবি ইউক্রেনের

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার ভারী গোলাবর্ষণে কয়েক ডজন বেসামরিক নাগরিক নিহত এবং শত শত আহত হয়েছেন বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫২ অপরাহ্ন

রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ: আটক প্রায় ৬ হাজার

সারা দেশে যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় মোট ৫ হাজার ৯৪২ জনকে আটক করেছে রুশ কর্তৃপক্ষ। পর্যবেক্ষণ সাইট ওভিডি-ইনফো এ তথ্য জানিয়েছে বলে আজ সোমবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫১ পূর্বাহ্ন

রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু

ইউক্রেন সংকটের অবসান ঘটানোর লক্ষ্যে রাশিয়া ও ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে বেলারুশে আলোচনা শুরু হয়েছে।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৬ পূর্বাহ্ন

অবিলম্বে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ চাইলেন ইউক্রেন প্রেসিডেন্ট

ইউক্রেনকে ‘অবিলম্বে’ ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৫ পূর্বাহ্ন

কেবল নিজের জন্য নয়, যুদ্ধরত সেনাদের জন্যও খাবার কিনছেন তারা

ইউক্রেনের কিয়েভে কারফিউ তুলে নেওয়ার পর সেখানে খাবারের দোকানের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে খাবার কিনছেন ইউক্রেনীয় এবং প্রবাসী বাংলাদেশিরা। তবে কেবল নিজের জন্য নয় যুদ্ধরত সেনাদের জন্যও খাবার কিনছেন তারা।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৩ পূর্বাহ্ন

কিয়েভ থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান রাশিয়ার

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪১ পূর্বাহ্ন

রাশিয়া-ইউক্রেন আলোচনা মস্কো সময় দুপুর ১২টায় শুরু

ভ্লাদিমির পুতিনের সহযোগী ও রুশ প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি বলেছেন, বেলারুশের গোমেল অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা মস্কোর স্থানীয় সময় দুপুর ১২টায় শুরু হওয়া উচিত।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫১ পূর্বাহ্ন

৫ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে, দাবি ইউক্রেনের

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনে প্রথম চার দিনের যুদ্ধে ৫ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছে। আজ সোমবার বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। তবে, বিবিসি এই তথ্য যাচাই করতে পারেনি।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪২ পূর্বাহ্ন

রাশিয়ায় বিদেশিদের বিনিয়োগ করা শেয়ার ও স্টক বিক্রি স্থগিতের আদেশ

রাশিয়ায় বিনিয়োগ করা শেয়ার ও স্টক বিক্রি করতে চাওয়া বিদেশিদের সমস্ত আদেশ বাস্তবায়ন স্থগিত করার জন্য ব্রোকারদের নির্দেশ দিয়েছে রুশ কেন্দ্রীয় ব্যাংক।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৮ পূর্বাহ্ন

ইউক্রেনীয়দের জন্য প্রবাসী বাংলাদেশিদের কান্না

রোববার বিকেলে পোল্যান্ডের কাছে ইউক্রেনের সীমান্তে অবস্থান করছিলেন পলাশ আহমেদ। সে সময় হোয়াটসঅ্যাপে তাকে ফোন করলে তিনি কাঁদতে শুরু করেন। ‘১৬ বছর ধরে ইউক্রেনে বাস করছি। আমি এই দেশটার প্রতি মায়ায় পরে গেছি ভাই,’ দ্য ডেইলি স্টারকে বলেন তিনি।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪১ পূর্বাহ্ন

রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে বেলারুশে ইউক্রেন প্রতিনিধি দল

রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য ইউক্রেনের প্রতিনিধি দল বেলারুশে পৌঁছেছে বলে জানা গেছে।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০২ পূর্বাহ্ন