রাশিয়ায় বিদেশিদের বিনিয়োগ করা শেয়ার ও স্টক বিক্রি স্থগিতের আদেশ
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। ছবি: সংগৃহীত
রাশিয়ায় বিনিয়োগ করা শেয়ার ও স্টক বিক্রি করতে চাওয়া বিদেশিদের সমস্ত আদেশ বাস্তবায়ন স্থগিত করার জন্য ব্রোকারদের নির্দেশ দিয়েছে রুশ কেন্দ্রীয় ব্যাংক।
আজ সোমবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্যাংক অব রাশিয়া জানিয়েছে, তারা আজ মস্কো এক্সচেঞ্জ, ফরেক্স এবং মানি মার্কেট খুলবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি। এগুলো খোলার জন্য গত কয়েক ঘণ্টায় অনেকগুলো অনুরোধ এসেছে।
ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর নতুন নিষেধাজ্ঞা ঘোষণায় রুবলের দাম রেকর্ড কমে যাওয়ার পর এ ঘোষণা এলো।