ফটো স্টোরি

ছবিতে আলি খামেনির শোকযাত্রা

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

আজ শনিবার রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল নামে বলে জানায় বার্তাসংস্থা এএফপি।

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

ছয় দিনব্যাপী এই শোকানুষ্ঠান ইরান ও ইরাকজুড়ে অনুষ্ঠিত হবে, যার খণ্ডচিত্র উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর ক্যামেরায়।

ছবি: রয়টার্স

তেহরানে শোকের সমুদ্র খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই তেহরানের প্রধান সড়ক ও গ্র্যান্ড মোসাল্লায় শোকাহত মানুষের দীর্ঘ সারি দেখা যায়।

ছবি: রয়টার্স

অনুষ্ঠান শুরুর অনেক আগেই কমপ্লেক্সের প্রধান চত্বর পূর্ণ হয়ে যায় এবং বহু মানুষ কয়েক কিলোমিটার পথ হেঁটে সেখানে পৌঁছান।

ছবি: রয়টার্স

গ্র্যান্ড মোসাল্লায় বিশাল ব্যানারে প্রদর্শিত হয় প্রয়াত সর্বোচ্চ নেতার ছবি।

ছবি: রয়টার্স

প্রতিশোধের লাল ব্যানার ও স্লোগান কালো পোশাক পরিহিত লাখো জনতার হাতে ছিল ইরানের জাতীয় পতাকা ও লাল ব্যানার। ইরানি রাজনৈতিক সংস্কৃতিতে লাল পতাকা প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত।

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

শোকাহত জনতা এ সময় ‘আমেরিকার মৃত্যু হোক’ এবং ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগান দিতে থাকে।

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

ভিড়ের মধ্যে অনেককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত প্ল্যাকার্ড ও যুদ্ধকালীন পোস্টার হাতেও দেখা যায়।

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

কাচঘেরা স্থাপনায় পরিবারের সদস্যদের কফিন রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, গ্র্যান্ড মোসাল্লায় একটি বিশেষ কাচঘেরা স্থাপনায় খামেনির কফিন রাখা হয়েছে।

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

একই স্থানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত তার পরিবারের অন্যান্য সদস্যদের—এক জামাতা, জ্যেষ্ঠ কন্যা, ১৪ মাস বয়সী নাতনি এবং বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্ত্রীর কফিনও রাখা হয়।

ছবি: রয়টার্স

হাজারো মানুষ সেখানে অশ্রুসিক্ত চোখে শেষ শ্রদ্ধা নিবেদন করেন এবং বিভিন্ন বাহিনীর সদস্যদেরও আবেগাপ্লুত হতে দেখা যায়।

 

ছবি: রয়টার্স

বিশ্বনেতাদের ব্যাপক উপস্থিতি খামেনির এই অন্ত্যেষ্টিক্রিয়ায় মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বহু দেশ আনুষ্ঠানিক প্রতিনিধি দল পাঠিয়েছে।

ছবি: রয়টার্স

ছবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরকে শ্রদ্ধা জানাতে দেখা যায়।

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

এছাড়া রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ, চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এবং বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এই অনুষ্ঠানে অংশ নেন।

ছবি: রয়টার্স
ছবি: বাসস

নতুন যুগের সূচনা এই অন্ত্যেষ্টিক্রিয়াকে সামনে রেখে তেহরানের ইনকিলাব স্কয়ারে স্থাপন করা হয়েছে দৃঢ় মুষ্টিবদ্ধ একটি হাতের ভাস্কর্য।

ছবি: এএফপি

বিশ্লেষকদের মতে, খামেনির মৃত্যু শুধু একজন দীর্ঘমেয়াদি নেতার অবসান নয়, বরং এটি ইরানের রাজনৈতিক ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা।

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

আলি খামেনির ছেলে মোজতবা খামেনি সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথম বড় রাষ্ট্রীয় আয়োজন।