ইউক্রেনকে আরও ২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেবে কানাডা
কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এবং প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ জানিয়েছেন, কানাডা ইউক্রেনে আরও ২৫ মিলিয়ন ডলার মূল্যের সামরিক সহায়তা পাঠাবে।
আজ সোমবার এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ ঘোষণা দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউক্রেন গ্যাস মাস্ক, বডি আর্মার, নাইট ভিশন গিয়ার এবং হেলমেটের মতো সুরক্ষামূলক সরঞ্জামের জন্য কানাডাকে সরাসরি সহায়তার অনুরোধ করেছে।
এগুলো ছাড়াও, কানাডিয়ান সশস্ত্র বাহিনী (সিএএফ) ন্যাটোকে সহায়তা করতে অন্তত ২ সপ্তাহের জন্য ২টি সি-১৩০জে ট্যাক্টিক্যাল এয়ারলিফ্ট বিমান এবং ৪০-৫০ সদস্যের একটি দল সরবরাহ করবে।
পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেন, 'আমরা ইউক্রেনের জনগণকে সমর্থন দেওয়া অব্যাহত রাখব। কারণ তারা জাতি ও স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করছেন।'