পাশ্চাত্যকে ‘মিথ্যার সাম্রাজ্য’ বললেন পুতিন
ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
মস্কোর বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রধানমন্ত্রী ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেশের অর্থনীতি নিয়ে আলোচনা করেছেন। এ সময় পশ্চিমাদের 'মিথ্যার সাম্রাজ্য' বলে নিন্দা জানিয়েছেন পুতিন।
আজ সোমবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের একটি প্রতিলিপি পুতিনকে উদ্ধৃত করে বলেছে- প্রধানমন্ত্রী এবং আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। স্বাভাবিকভাবেই তথাকথিত পশ্চিমা সম্প্রদায় 'মিথ্যার সাম্রাজ্য' এখন আমাদের দেশের বিরুদ্ধে তাদের মিথ্যাকে বাস্তবায়নের চেষ্টা করছে।