বেনামে দাতাদের কাছ থেকে লাখ লাখ বিটকয়েন আসছে ইউক্রেনে

ক্রিপ্টোকারেন্সি বিশ্লেষকরা জানিয়েছেন, ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করার জন্য বেনামে অন্তত ৯ মিলিয়ন ডলার বিটকয়েন দান করা হয়েছে। 
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০৬ অপরাহ্ন

ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে জার্মানি

ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে জার্মানি সরকার। গুরুত্বপূর্ণ ইউ-টার্ন নীতির অংশ হিসেবে তারা এগেুলো সরবরাহ করবে।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৩ অপরাহ্ন

'কাবুল থেকে পালিয়ে, আরেক যুদ্ধের মাঝে’

তালেবানরা গত বছরের আগস্ট মাসে কাবুল দখলে করলে কিছু আফগান যুদ্ধের ভয়ে সেখান থেকে পালিয়ে ইউক্রেনে আশ্রয় নেওয়ার পর আবারও তারা নতুন করে যুদ্ধের মধ্যে পড়েছেন। সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন তাদের অভিজ্ঞতার কথা।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৩ অপরাহ্ন

‘দেশ ছেড়েছেন দেড় লাখ ইউক্রেনীয়’

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার হামলার পর প্রায় দেড় লাখের বেশি ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়েছেন।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১৭ অপরাহ্ন

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত কারফিউ

ইউক্রেনের রাজধানী কিয়েভে আগামী সোমবার সকাল পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়েছে। 
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫১ অপরাহ্ন

নরেন্দ্র মোদির কাছে ‘রাজনৈতিক সমর্থন’ চাইলেন ইউক্রেন প্রেসিডেন্ট

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ শনিবার টুইট করেছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘রাজনৈতিক সমর্থন’ চেয়ে কথা বলেছেন।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩২ অপরাহ্ন

শুক্রবার অভিযান বন্ধের নির্দেশ দিয়েও সরে আসেন পুতিন: ক্রেমলিন

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৯ অপরাহ্ন

ইউক্রেনকে সমর্থন দিলেন প্রিন্স উইলিয়াম ও কেট

ইউক্রেন ও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি সমর্থন জানিয়ে টুইট করেছেন কেমব্রিজের ডিউক ও ডাচেস প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫৫ অপরাহ্ন

ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের আহ্বান তুরস্কের

ইউক্রেনে সামরিক অভিযান বন্ধে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিত সাভাসগলুকে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৭ অপরাহ্ন

নিষেধাজ্ঞায় কিছুই পাল্টাবে না: সাবেক রুশ প্রেসিডেন্ট

রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিরাপত্তা পরিষদের বর্তমান ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:২১ অপরাহ্ন

কিয়েভ থেকে ১৮ মাইল দূরে রুশ বাহিনী, যুক্তরাজ্যের গোয়েন্দা তথ্য

রাশিয়ার বেশিরভাগ বাহিনী এখন কিয়েভের কেন্দ্র থেকে মাত্র ১৮.৬ মাইল (৩০ কিলোমিটার) দূরে আছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সিএনএনের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:০৬ অপরাহ্ন

রুশ এয়ারলাইন্সের জন্য বন্ধ হলো এস্তোনিয়ার আকাশসীমা

এস্তোনিয়া তার বাল্টিক প্রতিবেশী লাটভিয়ার সঙ্গে যোগ দিয়ে রাশিয়ান এয়ারলাইন্সের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৮ অপরাহ্ন

আমরা জিতব: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, তার দেশ রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে জয়ী হবে।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:২০ অপরাহ্ন

কিয়েভে কারফিউয়ের সময় বাড়ল

কিয়েভে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে কারফিউ জারি করেছেন শহরটির মেয়র মেয়র ভিটালি ক্লিটসকো। সিএনএনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৪ অপরাহ্ন

ইংলিশ চ্যানেলে রাশিয়ার পণ্যবাহী জাহাজ আটক করল ফ্রান্স

ফরাসি নৌবাহিনী রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের দিকে যাওয়া ইংলিশ চ্যানেলে একটি পণ্যবাহী জাহাজ আটক করেছে বলে জানিয়েছে বিবিসি।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩২ পূর্বাহ্ন

রাশিয়ার তেলের ওপর বৈশ্বিক নিষেধাজ্ঞার আহ্বান ইউক্রেনের

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার অপরিশোধিত তেল কেনা বন্ধ করার জন্য বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ শনিবার বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫০ পূর্বাহ্ন

রুশ হামলায় এ পর্যন্ত ১৯৮ জন নিহত: ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী

রাশিয়ার হামলায় ৩ শিশুসহ ইউক্রেনের মোট ১৯৮ জন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:২২ পূর্বাহ্ন

রাশিয়া ও ইউক্রেনের তুলনামূলক সামরিক শক্তি

ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর হামলার তৃতীয় দিন আজ। ইতোমধ্যে দেশটির রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনারা। ইউক্রেনের সেনাবাহিনীও তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৫ পূর্বাহ্ন

যুক্তরাজ্যসহ ২৬ দেশ ইউক্রেনে সামরিক সহায়তা দিতে সম্মত: ব্রিটিশ মন্ত্রী

যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী মন্ত্রী জেমস হেপেই বলেছেন, যুক্তরাজ্য ও অন্য ২৫টি দেশ ইউক্রেনে আরও মানবিক ও সামরিক সহায়তা দিতে সম্মত হয়েছে।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:০২ পূর্বাহ্ন

কিয়েভে শিশুসহ আহত অন্তত ৩৫: মেয়র

রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের রাজধানী কিয়েভে শিশুসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের মেয়র ভিটালি ক্লিটসকো।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৭ পূর্বাহ্ন