‘দেশ ছেড়েছেন দেড় লাখ ইউক্রেনীয়’

স্টার অনলাইন রিপোর্ট

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার হামলার পর প্রায় দেড় লাখের বেশি ইউক্রেনের নাগরিক দেশ ছেড়ে পালিয়েছেন।

শনিবার এক টুইট বার্তায় তিনি এই তথ্য জানান।

ফিলিপ্পো গ্র্যান্ডি তার টুইট বার্তায় আরও লিখেছেন, 'ইউক্রেনে বাস্তু হারার সংখ্যা বাড়ছে কিন্তু দেশটির সামরিক পরিস্থিতির কারণে সঠিক সংখ্যাটি জানা ও তাদের সাহায্য পাঠানোর পথ কঠিন হয়ে পড়েছে।'

capture.png
ছবি: আল জাজিরা

দেশ থেকে পালিয়ে ইউক্রেনের নাগরিকরা হাঙ্গেরি, পোলান্ড, মালদোভা ও রোমানিয়ায় আশ্রয় নিয়েছেন বলেও জানান শরণার্থী বিষয়ক হাইকমিশনার।