রুশ হামলায় এ পর্যন্ত ১৯৮ জন নিহত: ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ার হামলায় ৩ শিশুসহ ইউক্রেনের মোট ১৯৮ জন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো।

আজ শনিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, এছাড়া আহত হয়েছেন আরও ১ হাজার ১১৫ জন। তাদের মধ্যে ৩৩ জন শিশু আছে।