ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে জার্মানি

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে জার্মান সরকার। গুরুত্বপূর্ণ ইউ-টার্ন নীতির অংশ হিসেবে তারা এ অস্ত্র সরবরাহ করবে।

দেশটির চ্যান্সেলর ওলফ শোলজ রাশিয়ার আক্রমণকে তাদের 'টার্নিং পয়েন্ট' হিসেবে উল্লেখ করেছেন। 

এ ছাড়া বার্লিন কিয়েভকে তার সামরিক সরঞ্জাম থেকে ১ হাজার ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র এবং ৫০০টি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে বলেও জানান তিনি।

2_0.png

'রাশিয়ান আক্রমণকে টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত করে শোলজ জানিয়েছেন, পুতিনের আক্রমণকারী সেনাবাহিনীর কাছ থেকে ইউক্রেনকে রক্ষার জন্য সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা আমাদের দায়িত্ব।