কিয়েভে কারফিউয়ের সময় বাড়ল

স্টার অনলাইন ডেস্ক

কিয়েভে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে কারফিউ জারি করেছেন শহরটির মেয়র মেয়র ভিটালি ক্লিটসকো। সিএনএনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেল ৫টা থেকে সকাল ৮টা এ কারফিউ বহাল থাকবে। রাজধানীর বাসিন্দাদের নিরাপত্তা আরও জোরদার করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত কারফিউ জারি থাকবে।

কিয়েভের মেয়র বলেন, কারফিউ চলাকালে রাস্তায় থাকা সব বেসামরিক নাগরিককে নাশকতা ও নজরদারি গ্রুপের সদস্য হিসেবে বিবেচনা করা হবে। তাই দয়া করে পরিস্থিতি বুঝে আচরণ করুন এবং বাইরে যাবেন না।