রুশ এয়ারলাইন্সের জন্য বন্ধ হলো এস্তোনিয়ার আকাশসীমা
এস্তোনিয়া তার বাল্টিক প্রতিবেশী লাটভিয়ার সঙ্গে যোগ দিয়ে রাশিয়ান এয়ারলাইন্সের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
#Estonia is banning Russian airlines from our airspace. We invite all EU countries to do the same. There is no place for planes of the agressor state in democratic skies. #StandWithUkraine
— Kaja Kallas (@kajakallas) February 26, 2022
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী কাজা কাল্লাস ইইউ'র অন্যান্য দেশগুলোকেও একই নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছেন। আগামী ২৬ মার্চ পর্যন্ত রাশিয়ার সব ফ্লাইট বাতিল করেছে লাটভিয়া। তারা শুধু রুশ এয়ারলাইন্স নয় রাশিয়ার সব ধরনের ফ্লাইট বাতিল করেছে।
এ ছাড়াও- পোল্যান্ড, যুক্তরাজ্য, চেকপ্রজাতন্ত্র এবং বুলগেরিয়াও কিছু বিধিনিষেধ আরোপ করেছে।