শুক্রবার অভিযান বন্ধের নির্দেশ দিয়েও সরে আসেন পুতিন: ক্রেমলিন

স্টার অনলাইন ডেস্ক

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন।

কিন্তু ইউক্রেন সরকার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর অভিযান পুনরায় শুরু করার নির্দেশ দেন তিনি। 

আজ শনিবার পেসকভ এ কথা বলেন বলে জানিয়েছে সিএনএন।

সাংবাদিকদের পেসকভ বলেন, 'ইউক্রেনের নেতাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে গতকাল কমান্ডার-ইন-চিফ রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে রুশ সশস্ত্র বাহিনীর মূল গ্রুপের অভিযান স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন।'

'কিন্তু ইউক্রেন পক্ষ আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় পরিকল্পনা অনুযায়ী আজ রাশিয়ার সামরিক অভিযান পুনরায় শুরু হয়েছে', যোগ করেন তিনি।