কিয়েভে সোমবার সকাল পর্যন্ত কারফিউ
ছবি: বিবিসি
ইউক্রেনের রাজধানী কিয়েভে আগামী সোমবার সকাল পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়েছে।
শনিবার রাতে এই ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, কারফিউ চলাকালীন রাস্তায় থাকা সব বেসামরিক নাগরিককে শত্রুপক্ষের সদস্য হিসাবে বিবেচনা করা হবে।
এর আগে মেয়রের কার্যালয় থেকে দেওয়া এক ঘোষণায় স্পষ্ট করে বলা হয়েছিল যে, প্রতিদিন স্থানীয় সময় বিকেল ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত কারফিউ থাকবে।
সোমবার স্থানীয় সময় সকাল ৮টার আগে কারফিউ প্রত্যাহার করা হবে না।