ইউক্রেনকে সমর্থন দিলেন প্রিন্স উইলিয়াম ও কেট

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেন ও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি সমর্থন জানিয়ে টুইট করেছেন কেমব্রিজের ডিউক ও ডাচেস প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন।

টু্ইট বার্তায় ব্রিটিশ রাজ পরিবারের এ দম্পতি বলেন, 'ইউক্রেনের ভবিষ্যত নিয়ে আশা ও আশাবাদ বিষয়ে জানতে ২০২০ সালের অক্টোবরে প্রেসিডেন্ট জেলেনস্কি ও ফার্স্ট লেডির সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছিল আমাদের। আজ আমরা প্রেসিডেন্ট ও ইউক্রেনের সব জনগণের পাশে দাঁড়াচ্ছি। কারণ, তারা সাহসিকতার সঙ্গে সেই ভবিষ্যতের জন্য লড়াই করছেন।'