রাশিয়ার আকাশসীমায় যুক্তরাজ্যের বিমান চলাচলে নিষেধাজ্ঞা
রাশিয়া তার আকাশসীমায় যুক্তরাজ্য সংযুক্ত সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৩ পূর্বাহ্ন
ইউক্রেনের বেসামরিক নাগরিকদের যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জেলেনস্কির
দেশ রক্ষায় নিয়োজিতদের প্রচেষ্টার প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়ার হামলায় নিয়ত সেনা ও বেসামরিক জনগণের সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩০ পূর্বাহ্ন
কিয়েভের সিটি সেন্টারের উত্তরে রুশ ট্যাংক
ইউক্রেনের কিয়েভের সিটি সেন্টারের উত্তরে অবস্থিত ওবোলন এলাকার মধ্য দিয়ে রুশ ট্যাংক চলতে দেখা গেছে।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৬ পূর্বাহ্ন
নিষেধাজ্ঞা যথেষ্ট নয়, আরও কিছু করুন: ইউক্রেন প্রেসিডেন্ট
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছাকাছি অবস্থান করছে রুশ বাহিনী। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও কিছু করার অনুরোধ জানিয়ে বলেন, এখন পর্যন্ত ঘোষিত নিষেধাজ্ঞা যথেষ্ট নয়।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১১ পূর্বাহ্ন
ইউক্রেনের জনগণ আশ্রয় নিচ্ছে পোল্যান্ডে
রাশিয়ার হামলা থেকে বাঁচতে ইউক্রেন থেকে পালিয়ে কয়েক হাজার ইউক্রেনের নাগরিক ট্রেনে করে পোলান্ডের প্রজেমিসল শহরে পৌঁছেছে বলে জানিয়েছে পোলান্ড কর্তৃপক্ষ।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩২ পূর্বাহ্ন
ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য হটলাইন
ইউক্রেন আটকে পড়া প্রবাসীদের জন্য হটলাইন নম্বর খুলেছে পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং মলদোভা বাংলাদেশ মিশন। এসব নম্বরে কল করে যোগাযোগ, ভ্রমণ ও স্থানান্তরের জন্য জরুরি সাহায্য পাওয়া যাবে।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৩ পূর্বাহ্ন
ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত করতে পারে আইসিসি
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনে রুশ হামলায় সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত করতে পারে বলে মন্তব্য করেছেন আদালতের প্রসিকিউটর করিম খান।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৯ পূর্বাহ্ন
বরিস জনসনের সঙ্গে কথা বলেছেন জেলেনস্কি
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৬ পূর্বাহ্ন
ইউক্রেনে আটকে পড়াদের জন্য রোমানিয়ার বাংলাদেশ দূতাবাসের হটলাইন
ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে জরুরি যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে। যারা রোমানিয়ার দিক থেকে ইউক্রেনের সীমান্ত অতিক্রম করতে চান তারা এই নম্বরে যোগাযোগ করতে পারবেন।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৯ পূর্বাহ্ন
রুশ রাষ্ট্রদূতকে বহিষ্কারের কথা ভাবছে নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন তিনি তার দেশ থেকে রুশ রাষ্ট্রদূতকে বহিষ্কারের বিষয়টি বিবেচনা করছেন।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৩ পূর্বাহ্ন
আপাতত রুশ ব্যাংকের সুইফট লেনদেন বন্ধ হচ্ছে না: বাইডেন
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেন আক্রমণের জন্য মস্কোর বিরুদ্ধে তাদের নিষেধাজ্ঞার অংশ হিসেবে সুইফট গ্লোবাল আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বৃহস্পতিবার বলেছেন বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হতে পারে।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৩ পূর্বাহ্ন
যুদ্ধবিরতির আহ্বান জানালেন জেলেনস্কি
ইউক্রেনে রুশ সামরিক অভিযানের দ্বিতীয় দিনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৭ পূর্বাহ্ন
রাশিয়ার আক্রমণে বিপর্যস্ত ইউক্রেনের জনজীবন
প্রায় সপ্তাহখানেকের সতর্কবার্তার পর বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির জনজীবন।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫১ পূর্বাহ্ন
কিয়েভ থেকে ২০ কিলোমিটার দূরে রুশ বাহিনী: পেন্টাগন
রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে আছে বলে জানিয়েছেন পেন্টাগনের এক শীর্ষ কর্মকর্তা।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৫ পূর্বাহ্ন
রাশিয়ার বিরুদ্ধে হ্যাকার দল ‘অ্যানোনিমাস’র সাইবার যুদ্ধের ঘোষণা
হ্যাকারদের সংঘ ‘অ্যানোনিমাস’ রাশিয়ার বিরুদ্ধে সাইবার যুদ্ধের ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে রাশিয়ার একাধিক সরকারি সংস্থা ও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আরটির ওয়েবসাইট অকার্যকর করার ফেলার দাবি করেছে অ্যানোনিমাস। তারা এ আক্রমণে ডিডস (ডিনায়াল অব সার্ভিস) প্রক্রিয়া ব্যবহার করেছে বলে জানিয়েছে আরটি।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৩ পূর্বাহ্ন
পুতিন ইউক্রেন সরকারের পতন ঘটাতে চায়: ব্লিনকেন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সরকারের পতন ঘটাতে চায় বলে মনে করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৫ পূর্বাহ্ন
কিয়েভের কাছে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭: ইউক্রেন
ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’র দ্বিতীয় দিনে রাজধানী কিয়েভের কাছে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির এক কর্মকর্তা।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩৩ পূর্বাহ্ন
রুশ হামলার দ্বিতীয় দিন: বিস্ফোরণে কাঁপল কিয়েভ
ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’র দ্বিতীয় দিনে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে দেশটির রাজধানী কিয়েভে।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৬ পূর্বাহ্ন
গাদাগাদি করে বাঙ্কারে রাত কাটাল ইউক্রেনবাসী
গাদাগাদি করে ইউক্রেনের বাঙ্কারগুলোয় যুদ্ধের প্রথম রাত কাটলো ইউক্রেনবাসীর। রুশ সেনারা সারারাত রকেট হামলা চালাতে পারে এমন আশঙ্কায় তারা বোমা শেল্টারে আশ্রয় নেন। অনেকে আশ্রয় নেন ভূতল মেট্রো স্টেশনে।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৯ পূর্বাহ্ন
জেলেনস্কি কিয়েভেই আছেন: বিবিসি
‘আমি (রাশিয়ার) টার্গেট নাম্বার ওয়ান। আমার পরিবার টার্গেট নাম্বার টু। আমাকে শেষ করে দিয়ে তারা ইউক্রেনকে রাজনৈতিকভাবে ধ্বংস করতে চায়।’
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৮ পূর্বাহ্ন