রাশিয়ার আক্রমণে বিপর্যস্ত ইউক্রেনের জনজীবন

স্টার অনলাইনে ডেস্ক

প্রায় সপ্তাহখানেকের সতর্কবার্তার পর বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির জনজীবন। 

হামলার পর ইউক্রেনের রাজধানীর বিভিন্ন স্থান থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। এমনকি দেশের পূর্বাঞ্চল থেকেও, যেখানে বছরের পর বছর ধরে সংঘাত চলছে।

হামলার পর অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। সড়ক ও ফিলিং স্টেশনগুলোতে ছিল গাড়ির ভিড়। কিয়েভ ছাড়তে শুরু করেছেন অনেকে। অনেকে আবার জিনিসপত্র নিয়ে পাতাল রেলের স্টেশনে আশ্রয় নিয়েছে। তাদের অনেকে নিশ্চিত নয় কোথায় যাবেন?

09.png
রাজধানী কিয়েভে বিমান হামলার সাইরেন বাজার পর মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছে সেখানকার মানুষ। ছবি: রয়টার্স

02.jpeg
কিয়েভ থেকে বাসে উঠার সময় একজন নারী তার শিশুকে ধরে রেখেছেন। ছবি: এপি

03.jpeg
ইউক্রেনের কিয়েভ ছেড়ে যাওয়ার জন্য পাতাল রেলের দিকে ছুটছে মানুষ। ছবি: এপি

04.jpeg
কিয়েভ ছাড়ার জন্য বাসে উঠার চেষ্টা। ছবি: এপি

05.jpeg
পানি সংকটে পড়ে কিয়েভের কিছু বাসিন্দা স্থানীয় একটি পানির দোকানে ভিড় জমিয়েছে। ছবি: এপি

06.jpeg
কিয়েভ ছেড়ে যাওয়ার চেষ্টায় এক নারী তার মেয়ের সঙ্গে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। ছবি: এপি

07.jpg
রাশিয়ার হামলার পর কিয়েভের একটি ক্ষতিগ্রস্ত ভবনে অগ্নিনির্বাপক কর্মীরা কাজ করছেন ইউক্রেনের জরুরি সেবা বিভাগের সদস্যরা। ছবি: রয়টার্স

08.jpg
রাশিয়ার হামলায় একটি ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন। ছবি: রয়টার্স

10.jpeg
কিয়েভে রাশিয়ান হামলার পর একটি এলাকা পরিদর্শন করছেন ইউক্রেনের পুলিশ অফিসাররা। ছবি: এপি

11.jpg
রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের স্টেট বর্ডার গার্ড সার্ভিস সাইট। ছবি: রয়টার্স

12.jpg
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের অনুমোদন দেওয়ার পর ট্রাফিক জ্যামের মধ্যে শহর ছেড়ে যাওয়া মানুষের অপেক্ষা। ছবি: রয়টার্স