ইউক্রেনের বেসামরিক নাগরিকদের যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জেলেনস্কির
দেশ রক্ষায় নিয়োজিতদের প্রচেষ্টার প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়ার হামলায় নিয়ত সেনা ও বেসামরিক জনগণের সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
বৃহস্পতিবার রাশিয়ার হামলায় অন্তত পক্ষে ১৩৭ জন ইউক্রেনীয় মারা গেছে
এ ছাড়া অস্ত্র বহনে সক্ষম ইউক্রেনের এমন নাগরিকদের দেশের প্রতিরক্ষায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তিনি। সূত্র: বিবিসি।
ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী এক টুইট বার্তায় সব বয়সী নাগরিকদের যুদ্ধে যোগ দেওয়ার অনুরোধ করেছে।
সেখানে বলা হয়েছে, 'আজ ইউক্রেনের সবাইকে দরকার। এর জন্য সব প্রক্রিয়া সহজ করা হয়েছে।'
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও কিছু করার অনুরোধ জানিয়ে বলেন, 'এখন পর্যন্ত ঘোষিত নিষেধাজ্ঞা যথেষ্ট নয়।'
ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, রুশ বাহিনী রাজধানী কিয়েভের ঠিক বাইরের অঞ্চলে প্রবেশ করবে। ইউক্রেনের সেনারা সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও ৪টি ফ্রন্টে অবস্থান রক্ষা করছে।
বিস্ফোরণ ও গোলাগুলির কারণে আনুমানিক ১ লাখ মানুষ প্রধান শহরগুলো থেকে পালিয়েছে। বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রুশ সেনারা বেলারুশ থেকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে কিয়েভের উত্তরে বন্ধ হয়ে যাওয়া চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দখল করে নিয়েছে।
মার্কিন ও ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার লক্ষ্য কিয়েভ দখল করা এবং সরকারকে পতন করা। পুতিন ইউক্রেনের এই সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্রের পুতুল বলে মনে করেন।