রুশ হামলার দ্বিতীয় দিন

কিয়েভের কাছে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭: ইউক্রেন

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার 'বিশেষ সামরিক অভিযান'র দ্বিতীয় দিনে রাজধানী কিয়েভের কাছে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির এক কর্মকর্তা।

আজ শুক্রবার মার্কিন গণমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কিয়েভের উত্তরপূর্বে ব্রোভারি এলাকায় একটি সামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৭ জন।

ব্রোভারির মেয়র আইহর সাপোঝকো জানিয়েছেন, আজ স্থানীয় সময় আড়াইটার দিকে হামলা হয়েছে। সেখানে ইউক্রেনের বিশেষ বাহিনীর ঘাঁটি রয়েছে।