রুশ রাষ্ট্রদূতকে বহিষ্কারের কথা ভাবছে নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন তিনি তার দেশ থেকে রুশ রাষ্ট্রদূতকে বহিষ্কারের বিষয়টি বিবেচনা করছেন।
আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আজ সংবাদ সম্মেলনে জেসিন্ডা আরডার্ন বলেন, 'রাষ্ট্রদূত বহিষ্কারের বিষয়টি আমাদের বিবেচনায় আছে।'
তিনি আরও বলেন, 'এই সিদ্ধান্তকে হালকাভাবে নেওয়া যাবে না। এর ফলাফল বিস্তৃত।'
গতকাল নিউজিল্যান্ড ইউক্রেনে রুশ হামলার সঙ্গে জড়িতদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক আলোচনা বাতিল করে দিয়েছে।
এ ছাড়াও, রুশ সামরিক ও নিরাপত্তা বাহিনীর কাছে পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে।