ইউক্রেনে আটকে পড়াদের জন্য রোমানিয়ার বাংলাদেশ দূতাবাসের হটলাইন

স্টার অনলাইন রিপোর্ট

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে জরুরি যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে। যারা রোমানিয়ার দিক থেকে ইউক্রেনের সীমান্ত অতিক্রম করতে চান তারা এই নম্বরে যোগাযোগ করতে পারবেন।

আজ শুক্রবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার ভ্যারিফায়েড ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি বলেন, যারা রোমানিয়া এবং মলদোভা সীমান্ত অতিক্রম করতে চান তাদের জন্য যোগাযোগ নম্বর +৪০ (৭৪২) ৫৫৩৮০৯।

এর আগে এক পোস্টে তিনি বলেন, 'ইউক্রেনের দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যারা আছেন, তারা রোমানিয়ায় যেতে পারেন। রোমানিয়া সরকার ২ দিনের থাকার ব্যবস্থা করবে এবং তারপর বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে রেখে তাদের বাংলাদেশে আসার ব্যবস্থা করা হবে।'

রোমানিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস আরও বিস্তারিত নোটিশ আকারে কিছুক্ষণের মধ্যে প্রকাশ করবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।