কিয়েভ থেকে ২০ কিলোমিটার দূরে রুশ বাহিনী: পেন্টাগন
রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে আছে বলে জানিয়েছেন পেন্টাগনের এক শীর্ষ কর্মকর্তা।
আজ শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি মার্কিন আইনপ্রণেতাদের কাছে ইউক্রেনের সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা দিতে গিয়ে এ মন্তব্য করেছেন।
জেনারেল মিলির কাছে ইউক্রেনে রুশ সামরিক অভিযানের বর্তমান অবস্থা জানতে চান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
অস্টিন বলেন, তিনি মনে করছেন পরবর্তী পর্যায়ে ইউক্রেনে রুশ সেনাদের সংখ্যা বাড়ানো হবে। তিনি আশঙ্কা করছেন, যেভাবে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে তাতে আরও বহু বেসামরিক লোকের হতাহতের ঘটনা ঘটতে পারে।