ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত করতে পারে আইসিসি
ইউক্রেনের রাজধানী কিয়েভের কোশেৎসা স্ট্রিটে রুশ হামলায় বিধ্বস্ত আবাসিক ভবনে উদ্ধারকাজ চালাচ্ছে দমকল বাহিনী। ছবি: এএফপি
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনে রুশ হামলায় সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত করতে পারে বলে মন্তব্য করেছেন আদালতের প্রসিকিউটর করিম খান।
আজ শুক্রবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি এ তথ্য জানিয়েছে।
করিম খান ইউক্রেনে রুশ হামলায় উদ্বেগ প্রকাশ করে এক বার্তায় বলেন, 'আমি বিবদমান সব পক্ষকে স্মরণ করিয়ে বলতে চাই আইসিসি তার ক্ষমতাবলে ইউক্রেনে কোনো গণহত্যা, মানবতাবিরোধী কাজ বা যুদ্ধাপরাধ হয়েছে কিনা তা তদন্ত করতে পারে।'