পাওয়ার প্লে'তে পরিস্থিতি বুঝে পরিকল্পনা করবে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার বড় প্রত্যাশা নিয়েই দেশ ছেড়েছিল বাংলাদেশ। কিন্তু সে প্রত্যাশার সিকিভাগও মেটাতে পারছে না টাইগাররা। মূলত নিজেদের পরিকল্পনারই সঠিক বাস্তবায়ন করতে পারছে না দলটি। বাঁচা-মরার লড়াইয়ে এবার তারা মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজের। এবার পরিকল্পনার বাস্তবায়ন না হলে বিদায় নিশ্চিত হয়ে যাবে তাদের। এরজন্য মাঠে নেমে পাওয়ার প্লে'তে উইকেট বুঝেই সিদ্ধান্ত নিবেন বলে জানালেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
২৮ অক্টোবর ২০২১, ০৪:১২ অপরাহ্ন
সেমি-ফাইনাল নয়, বাংলাদেশের ভাবনায় কেবল উইন্ডিজ ম্যাচ
দেশ ছাড়ার আগে সেমি-ফাইনালে খেলার স্বপ্নের কথা শুনিয়ে গিয়েছিলেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। কিন্তু সেই স্বপ্ন পূরণ করা এখন অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। রীতিমতো দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে টাইগারদের। আর একটি ম্যাচ হারলেই বিদায় নিশ্চিত। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে এখন আর সেমি-ফাইনাল নিয়ে ভাবছে না বাংলাদেশ। তাদের ভাবনায় এখন কেবলই ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ।
২৮ অক্টোবর ২০২১, ০২:৫৩ অপরাহ্ন
'ভারত-পাকিস্তান ফাইনাল হলে সম্পর্ক আরও মজবুত হবে'
প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে হার। তাও ১০ উইকেটের বিশাল ব্যবধানে। এমন হারের পরও ম্যাচশেষে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে খুনসুটি করতে দেখা গেছে ভারতীয় ক্রিকেটারদের। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণে বিষয়টি নজরে এসেছে সবারই। নিজের মধ্যে এমন সৌহার্দ বজায় রাখতে বিশ্বকাপে আরও একটি ভারত-পাকিস্তানের ম্যাচ চান পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাকলায়েন মুস্তাক। তাই এ দুই দেশের ফাইনাল কামনা করছেন তিনি।
২৮ অক্টোবর ২০২১, ১২:০৮ অপরাহ্ন
বিপিএলে খেলার অভিজ্ঞতা 'অনেক সাহায্য' করবে উইন্ডিজকে
ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, লেন্ডল সিমন্স, আন্দ্রে রাসেলরা বিপিএলের পরিচিত মুখ। পুরানের রয়েছে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ ও আফিফ হোসেনের সঙ্গে একই দলে খেলার অভিজ্ঞতা।
২৮ অক্টোবর ২০২১, ১১:২০ পূর্বাহ্ন
কোহলির মন্তব্যে হতাশ জাদেজা
পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো হারের ধাক্কাটা এখনও কাটিয়ে উঠতে পারেনি ভারত। এ নিয়ে শুরু থেকেই চলছে নানা আলোচনা-সমালোচনা। এবার সেখানে নতুন বিতর্ক তুলে ধরলেন ভারত দলের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে বলা অধিনায়ক বিরাট কোহলির মন্তব্য পছন্দ হয়নি তার। কোনো রাখঢাক না রেখে অধিনায়কের মন্তব্যে হতাশা প্রকাশ করেছেন এ অলরাউন্ডার।
২৮ অক্টোবর ২০২১, ১১:১৫ পূর্বাহ্ন
দুঃখপ্রকাশ করে ডি কক বললেন, 'আমি বর্ণবাদী নই'
নানামুখী আলোচনা-সমালোচনার মধ্যে এক বিবৃতিতে অবশেষে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
২৮ অক্টোবর ২০২১, ০৮:০৫ পূর্বাহ্ন
পাকিস্তানের জয়ে উল্লাস: আগ্রায় ৩ কাশ্মীরি শিক্ষার্থী গ্রেপ্তার
টি-টোয়েন্টি বিশ্বকাপে গত রোববার ভারতের বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক জয় উদযাপন করায় ভারতের উত্তর প্রদেশের আগ্রা থেকে কাশ্মীরের ৩ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
২৮ অক্টোবর ২০২১, ০৬:৫৩ পূর্বাহ্ন
ছিটকে গেলেন ম্যাককয়, উইন্ডিজ দলে হোল্ডার
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে জেসন হোল্ডারের জায়গা না পাওয়া নিয়ে অনেক সমালোচনা ছিল।
২৮ অক্টোবর ২০২১, ০৬:২৩ পূর্বাহ্ন
'মনে করি না, বাংলাদেশ সহজে হারানোর মতো একটি দল'
গোটা ম্যাচের কোনো পর্যায়েই ইংল্যান্ডের মাথাব্যথার কারণ হতে পারেনি বাংলাদেশ। ফল কেমন হতে পারে তার আভাস মিলেছিল মাঝপথেই।
২৭ অক্টোবর ২০২১, ০৬:৫৭ অপরাহ্ন
সেই স্কটল্যান্ডকে সহজেই হারালো নামিবিয়া
প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। যে কারণে সুপার টুয়েলভে কঠিন গ্রুপে পড়েছে টাইগাররা। দুই ম্যাচে এখনও জয়ের দেখা মিলেনি। অথচ সেই স্কটল্যান্ডকে হারাতে খুব বেশি বেগ পেতে হয়নি প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা নামিবিয়ার। সুপার টুয়েলভে দারুণ সূচনা করেছে নবাগত দলটি।
২৭ অক্টোবর ২০২১, ০৫:২০ অপরাহ্ন
বাংলাদেশের ইনিংসে কেন এত ‘ডট বল’
বুধবার আবুধাবিতে আগে ব্যাট করে পুরো কুড়ি ওভার ব্যাট করেও বাংলাদেশ করে ৯ উইকেটে ১২৪ রান। তাও এই রান হতো না যদি না নয় নম্বরে নেমে নাসুম আহমেদ দুই ছক্কায় অপ্রত্যাশিতভাবে ৯ বলে ১৯ না করতেন
২৭ অক্টোবর ২০২১, ০৫:১৫ অপরাহ্ন
সমালোচনা সহ্য করাও একটা আর্ট: মাশরাফি
স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু। এরপর সুপার টুয়েলভে টানা দুই হার। তাতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বাংলাদেশের। সমালোচনাও হচ্ছে ব্যাপক। তবে এ সমালোচনা স্বাভাবিকভাবে নিতে পারছেন না টাইগাররা। মুশফিকুর রহিম হতে শুরু করে অধিনায়ক মাহমুদউল্লাহ পর্যন্ত এরজন্য প্রতিক্রিয়া দেখিয়েছেন। তবে সাবেক সতীর্থদের শান্ত থাকার পরামর্শ দিলেন মাশরাফি বিন মুর্তজা।
২৭ অক্টোবর ২০২১, ০২:১৯ অপরাহ্ন
‘চেষ্টা করছি কিন্তু আমাদের দ্বারা হচ্ছে না’
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের হয়ে কথা বলতে এসে স্পিনার নাসুম আহমেদের সরল স্বীকারোক্তি
২৭ অক্টোবর ২০২১, ০২:০৭ অপরাহ্ন
ভালো উইকেটে এমন ব্যাটিংয়ে হতাশ মাহমুদউল্লাহ
উইকেটে ছিল না ব্যাটারদের ভয় পাওয়ার মতো রসদ। তারপরও বাংলাদেশ পেল না লড়াই করার মতো পুঁজি।
২৭ অক্টোবর ২০২১, ০১:৪৪ অপরাহ্ন
ইংল্যান্ডকে বিন্দুমাত্র চ্যালেঞ্জও জানাতে পারল না বাংলাদেশ
বুধবার আবুধাবিতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। আগে ব্যাট করে মাত্র ১২৪ রান করেছিলেন মাহমুদউল্লাহরা। ৩৫ বল আগেই ওই রান অনেকটা তুড়ি মেরে উঠিয়ে নেয় ওয়েন মরগ্যানের দল
২৭ অক্টোবর ২০২১, ০১:০৭ অপরাহ্ন
সহজ জয়ের পথে ইংল্যান্ড
লড়াই করার জন্য বড় লক্ষ্য ছুঁড়ে দিতে পারেনি বাংলাদেশ। সাদামাটা পুঁজিতে প্রয়োজন ছিল শুরুতেই একাধিক উইকেট তুলে নিয়ে ইংলিশদের চেপে ধরা। সেটা করতে পারেননি বাংলাদেশের বোলাররা। উল্টো শুরু থেকেই সাবলীল ব্যাটিংয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড।
২৭ অক্টোবর ২০২১, ১২:৪২ অপরাহ্ন
ইংল্যান্ডকে ১২৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
হারলেই সেমি-ফাইনালে ওঠার সমীকরণটা কঠিন হয়ে যাবে বাংলাদেশের। শেষ তিনটি ম্যাচে জয়ের সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের দিকেও। তবে ভাগ্যটা নিজেদের হাতে রাখতে হলে জয়ের বিকল্প নেই টাইগারদের। সে লক্ষ্যে ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের জন্য পর্যাপ্ত পুঁজি পায়নি বাংলাদেশ।
২৭ অক্টোবর ২০২১, ১১:৪৭ পূর্বাহ্ন
চাপ কাটিয়ে উঠতে লড়ছে বাংলাদেশ
ইনিংসের প্রথম তিন ওভারে না যেতেই সাজঘরে দুই ওপেনার। এরপর পাওয়ার প্লে শেষ না হতে বিদায় নেন দলের সেরা তারকা সাকিব আল হাসানও। তাতে বড় চাপেই পড়েছে বাংলাদেশ। তবে এরপর সে চাপ কাটিয়ে ইনিংস মেরামতের চেষ্টা চালাচ্ছেন অধিনায়ক মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। পাশাপাশি রানের গতি সচল রাখারও চেষ্টা করছেন তারা।
২৭ অক্টোবর ২০২১, ১০:৩৫ পূর্বাহ্ন
টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরলেন সাকিব
বুধবার আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে সাম্প্রতিক পারফরম্যান্সে ২০ রেটিং পয়েন্ট যোগ হয়েছে সাকিবের। ২৯৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন এক নম্বরে।
২৭ অক্টোবর ২০২১, ১০:০২ পূর্বাহ্ন
ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে শরিফুল
প্রথম রাউন্ডের মতো সুপার টুয়েলভের প্রথম লড়াইয়েও হেরে গেছে বাংলাদেশ। তবে প্রথম রাউন্ডের মতো এবার কি ঘুরে দাঁড়াতে পারবে টাইগাররা? উত্তরটা মিলবে হয়তো ঘণ্টা চারেক পরই। এবার টাইগারদের সামনে ইংল্যান্ড। ২০১০ সালের চ্যাম্পিয়নরা। নিজেদের প্রথম ম্যাচে যারা আবার পেয়েছে এক উড়ন্ত জয়।
২৭ অক্টোবর ২০২১, ০৮:৪৬ পূর্বাহ্ন