যে কারণে গ্যাসের স্বল্পচাপ জানালো তিতাস

স্টার অনলাইন রিপোর্ট

জরুরি রক্ষণাবেক্ষণের কারণে সব শ্রেণির গ্রাহকরা গ্যাসের স্বল্পচাপ পেতে পারেন বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

আজ শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।

এতে উল্লেখ করা হয়, এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহের একটি ভাসমান টার্মিনালের (এফএসআরইউ) জরুরি রক্ষণাবেক্ষণের কারণে গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে।

সে কারণে আজ শনিবার দিবাগত ভোররাত পর্যন্ত তিতাস গ‍্যাস কোম্পানির অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপ পেতে পারেন।

সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।