বৈরী আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ, চুলা জ্বলবে নিভু নিভু
ছবি: সংগৃহীত
বৈরী আবহাওয়ার কারণে সরবরাহ কমে যাওয়ায় গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে আরএলএনজি সরবরাহ প্রায় ৩০০ এমএমসিএফডি কমে গেছে।
পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে, উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
সাময়িক অসুবিধার কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।