ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৭২৬, আক্রান্ত ছাড়াল ২০ হাজার

স্টার অনলাইন রিপোর্ট

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৭২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এখন পর্যন্ত এক দিনে হাসপাতালে ভর্তির সর্বোচ্চ সংখ্যা।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন রোগীদের নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৭১ জনে। এ পর্যন্ত ডেঙ্গুতে ৬১ জনের মৃত্যু হয়েছে।

আজ সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪৪৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।