বগুড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত যুগ্ম সম্পাদক তাকদিরের মৃত্যু

বগুড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত তাকদির ইসলাম খান মারা গেছেন। আজ বিকেল ৩টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাকদির বগুড়া জেলা শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
১৬ মার্চ ২০২১, ১১:২৩ পূর্বাহ্ন

একদিনে আরও ২৬ মৃত্যু, গতকালের চেয়ে শনাক্তের হার কমেছে ১.১৯ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন আট হাজার ৫৯৭ জন।
১৬ মার্চ ২০২১, ১০:৫৫ পূর্বাহ্ন

মোদির দ্বৈত অভিযান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর কেবলমাত্র ‘মুজিব বর্ষ’ উদযাপনেই সীমাবদ্ধ থাকছে না। একই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনও থাকবে তার মাথায়।
১৬ মার্চ ২০২১, ১০:১৩ পূর্বাহ্ন

কিশোরের স্বাস্থ্য পরীক্ষায় ঢামেকের মেডিকেল বোর্ড গঠন

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে জামিনে থাকা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষার জন্য তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) কর্তৃপক্ষ।
১৬ মার্চ ২০২১, ১০:০৮ পূর্বাহ্ন

একনেকে ৫ হাজার ৬১৯ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৫ হাজার ৬১৯ কোটি ৪৬ লাখ টাকা ব্যয় সম্বলিত ছয়টি প্রকল্প অনুমোদন দিয়েছে।
১৬ মার্চ ২০২১, ০৯:৪৪ পূর্বাহ্ন

হৃদরোগে সাংবাদিক আবু আনাসের মৃত্যু

ইংরেজি দৈনিক দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের ইকোনোমিক এডিটর আবু আনাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ সকাল আটটার দিকে রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৪৫ বছর।
১৬ মার্চ ২০২১, ০৯:২৮ পূর্বাহ্ন

তুরস্কে প্রথম বাংলাদেশি উদ্যোক্তার রেস্টুরেন্ট ‘এশিয়া লাউঞ্জ’

তুরস্কের বাণিজ্যিক রাজধানী, প্রকৃতি আর ইতিহাসে সমৃদ্ধ শহর ইস্তাম্বুলে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন ক্যাফে ও রেস্টুরেন্ট ‘এশিয়া লাউঞ্জ’। তুরস্কে এটিই প্রথম কোনো আন্তর্জাতিকমানের রেস্টুরেন্ট যার মালিক বাংলাদেশি।
১৬ মার্চ ২০২১, ০৮:০৫ পূর্বাহ্ন

পুলিশের বাধায় শেষ হলো প্রগতিশীল ছাত্র সংগঠনের আইন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ কয়েকটি দাবিতে প্রগতিশীল ছাত্র সংগঠনের আইন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সেই বাধার মধ্যেই তারা আজ মঙ্গলবারের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেছে।
১৬ মার্চ ২০২১, ০৭:২১ পূর্বাহ্ন

আদালতের নির্দেশে ঢামেকে কিশোর

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে জামিনে থাকা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়েছে।
১৬ মার্চ ২০২১, ০৭:১০ পূর্বাহ্ন

বিএনপি নেতা মিনুসহ ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বিএনপি নেতা মিজানুর রহমান মিনুসহ চার জনের বিরুদ্ধে আজ মঙ্গলবার রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে।
১৬ মার্চ ২০২১, ০৭:০২ পূর্বাহ্ন

চকরিয়ায় আগুনে পুড়ে ৩ ভাই-বোনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে বসতঘরে ঘুমন্ত অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে।
১৬ মার্চ ২০২১, ০৬:১৭ পূর্বাহ্ন

দেশে দ. আফ্রিকাসহ করোনার ১২ স্ট্রেইন শনাক্ত

করোনাভাইরাসের যুক্তরাজ্যের স্ট্রেইন শনাক্তের পর বাংলাদেশে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের স্ট্রেইনও পাওয়া গেছে বলে জানিয়েছে গ্লোবাল জিনোম সিকোয়েন্সিং ডেটাবেস জিআইএসএআইডি।
১৬ মার্চ ২০২১, ০৬:০৪ পূর্বাহ্ন

বিএনপি নেতা মিনুসহ ৫ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে আজ

বিএনপি নেতা মিজানুর রহমান মিনুসহ পাঁচ জনের বিরুদ্ধে আজ মঙ্গলবার রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে।
১৬ মার্চ ২০২১, ০৫:২৯ পূর্বাহ্ন

মৃত্যু ২৬ লাখ ৬০ হাজার, আক্রান্ত ১২ কোটির বেশি

বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন ২৬ লাখ ৬০ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১২ কোটির বেশি এবং সুস্থ হয়েছেন ছয় কোটি ৭৮ লাখের বেশি মানুষ।
১৬ মার্চ ২০২১, ০৫:১৯ পূর্বাহ্ন

চাঁদপুরে পুলিশের গুলিতে ১ জেলে নিহত

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে জেলেদের সঙ্গে নৌ পুলিশের টহল দলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় নৌ পুলিশের শটগানের গুলিতে আহত মাসুদ হোসেন (২২) নামে এক জেলে ঢাকা মেডিকেলে মারা গেছেন।
১৬ মার্চ ২০২১, ০৪:৫৫ পূর্বাহ্ন

করোনায় নরসিংদী উপজেলা চেয়ারম্যান সফর আলী ভূঁইয়ার মৃত্যু

নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সফর আলী ভূঁইয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
১৬ মার্চ ২০২১, ০৪:২৫ পূর্বাহ্ন

সিলেট শহরের প্রাচীন ভাস্কর্য

দেশের উত্তর পূর্বাঞ্চলে বাংলার প্রাচীন সভ্যতার অন্যতম কেন্দ্র শ্রীহট্ট তথা সিলেটে পাথরের প্রাচীন চারটি মূর্তির সন্ধান পাওয়া গেছে। এগুলোর মধ্যে দুটি প্রমাণ আকৃতির বিষ্ণু মূর্তি, একটি মিনিয়েচার গণেশ মূর্তি এবং পঞ্চভূত পরিকল্পনা অনুযায়ী নির্মিত একটি শিবলিঙ্গ রয়েছে। সম্প্রতি সিলেট অঞ্চলে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে এই ভাস্কর্যগুলোর সন্ধান পাওয়া যায়। এর আগে যার উল্লেখ কোথাও পাওয়া যায়নি বলে জানিয়েছেন গবেষকেরা।
১৬ মার্চ ২০২১, ০৪:২১ পূর্বাহ্ন

অবৈধ দখলে থাকা ৮৩৬ একর বনভূমি উদ্ধার: সংসদীয় কমিটি

অবৈধ দখলে থাকা বনভূমির মধ্যে এখন পর্যন্ত ৮৩৬ একর বনভূমি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
১৫ মার্চ ২০২১, ০৩:২২ অপরাহ্ন

পায়ে মুরগির রক্ত মেখে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

পায়ে ব্যান্ডেজে তাজা রক্ত নিয়ে এক যুবক ঘোরেন মার্কেটে মার্কেটে। তার আহাজারি শুনে সাহায্যের হাত বাড়ায় মানুষ। সেই যুবকের আঘাতের উৎস খুঁজতে গিয়ে হতবাক পুলিশ। সাদা ব্যান্ডেজে মুরগির রক্ত মেখে মানুষের কাছ থেকে অর্থ আদায় করাই তার পেশা।
১৫ মার্চ ২০২১, ০৩:০৪ অপরাহ্ন

সরকার সয়াবিন তেলের দাম বাড়াল লিটারে ৪ টাকা

সরকার ভোজ্য তেলের খুচরা মূল্য বাড়িয়েছে। ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য লিটারপ্রতি ১৩৫ টাকা থেকে ১৩৯ টাকা করা হয়েছে।
১৫ মার্চ ২০২১, ০৩:০২ অপরাহ্ন