বদলে গেল তথ্য মন্ত্রণালয়ের নাম

তথ্য মন্ত্রণালয়ের নাম বদলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় করা হয়েছে।
১৫ মার্চ ২০২১, ০২:৩৮ অপরাহ্ন

চীন বাংলাদেশকে ১ লাখ ডোজ করোনা ভ্যাকসিন দিতে চায়

জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য সোমবার এক লাখ ডোজ চীনা ভ্যাকসিন বাংলাদেশে সরবরাহের প্রস্তাব দিয়েছে চীন। চীনের রাষ্ট্রদূত লি জিমিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সাক্ষাতকালে এই প্রস্তাব দেন।
১৫ মার্চ ২০২১, ০২:১৯ অপরাহ্ন

কিশোরসহ ১০ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার তদন্ত প্রতিবেদন ১৫ এপ্রিল

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং আরও নয় জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) দায়ের করা মামলার তদন্ত শেষ করতে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে আরও ৩০ দিন সময় দিয়েছে ঢাকার একটি ট্রাইব্যুনাল।
১৫ মার্চ ২০২১, ০২:১০ অপরাহ্ন

দিল্লিতে কাল ৬ নদীর পানি বণ্টন নিয়ে সচিব পর্যায়ের বৈঠক

আগামীকাল ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৈঠক করবেন ভারত ও বাংলাদেশের পানি সচিব। বৈঠকে ছয়টি নদীর পানি বণ্টন নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এতে তিস্তা নিয়ে আলোচনা হবে না।
১৫ মার্চ ২০২১, ০২:০৪ অপরাহ্ন

বগুড়ার মম-ইন ও নাজ গার্ডেন হোটেলকে ৮ লাখ টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ খাবার মজুত ও বিক্রির অভিযোগে বগুড়ার হোটেল মম-ইন এবং হোটেল নাজ গার্ডেনকে আট লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।
১৫ মার্চ ২০২১, ০১:৩৯ অপরাহ্ন

শিশু ধর্ষণ চেষ্টা মামলা: শিক্ষকের ১০ বছরের কারাদণ্ড

জয়পুরহাটে তৃতীয় শ্রেণির স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা মামলায় শিক্ষক আরিফুল ইসলাম (৩৮) কে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
১৫ মার্চ ২০২১, ১২:৫৮ অপরাহ্ন

মিজানুর রহমান বাদলসহ ১০৫ জনের নামে আদালতে মামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ ১০৫ জনের নামে একটি মামলা করা হয়েছে।
১৫ মার্চ ২০২১, ১২:৪২ অপরাহ্ন

জালিয়াতির অভিযোগে দুদক গ্রেপ্তার করেছে খাগড়াছড়ির ভূমি অধিগ্রহণ কর্মকর্তাকে

ভূমি অধিগ্রহণে জালিয়াতির অভিযোগে খাগড়াছড়ির ভূমি অধিগ্রহণ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুপুরে চট্টগ্রামের জিইসি মোড় এলাকা থেকে অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বিজয় কুমার সিংহকে গ্রেপ্তার করা হয়।
১৫ মার্চ ২০২১, ১২:৩৮ অপরাহ্ন

এনজিও কর্মীর বিরুদ্ধে বিজিবির মামলার বিচার শুরু

একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মীর বিরুদ্ধে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) করা ১০০ কোটি টাকার মানহানি মামলার অভিযোগ গঠন করা হয়েছে।
১৫ মার্চ ২০২১, ১১:৫৪ পূর্বাহ্ন

কাদের মির্জাসহ ৯৭ জনের নামে আদালতে আরও একটি মামলার আবেদন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা আ. লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলা ঘটনায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাসহ ৯৭ জনের নামে আদালতে আরও একটি মামলার আবেদন করা হয়েছে। এছাড়াও, এতে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
১৫ মার্চ ২০২১, ১১:৩৭ পূর্বাহ্ন

ঢাকা-বরিশাল-ঢাকা রুটে বিমানের ফ্লাইট চালু ২৬ মার্চ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ২৬ মার্চ থেকে ঢাকা-বরিশাল-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।
১৫ মার্চ ২০২১, ১০:৩৪ পূর্বাহ্ন

রোজা রেখে করোনার টিকা নেওয়া যাবে: ইসলামিক ফাউন্ডেশন

রোজা রেখে করোনাভাইরাসের টিকা নেওয়া যাবে বলে ইসলামিক ফাউন্ডেশনের মতবিনিময় সভায় একমত পোষণ করা হয়েছে।
১৫ মার্চ ২০২১, ১০:২৬ পূর্বাহ্ন

দাউদকান্দিতে বাসে আগুন: দগ্ধ আরও একজনের মৃত্যু, মোট ৩

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজন মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুরে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
১৫ মার্চ ২০২১, ১০:২০ পূর্বাহ্ন

অনিন্দ্য সুন্দর পর্বতমালা মাতরা

শীতে ইউরোপে যারা ঘুরতে ভালবাসেন, দলবেঁধে তুষারে ঢাকা পথে আকাঁবাকাঁ পাহাড়ি পথে আনন্দে ছুটে বেড়াতে যাদের ইচ্ছে করে অথবা তুষার ধবল এলাকায় যারা তুষারপাতে আইস স্কেটিং, ট্রেকিং কিংবা স্কিইং করতে চান, এমন মানুষদের পছন্দের তালিকায় থাকবে ‘মাতরা’।
১৫ মার্চ ২০২১, ১০:১৩ পূর্বাহ্ন

উদ্বেগজনক: আজ শনাক্তের হার ৯.৪৮ মৃত্যু ২৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন আট হাজার ৫৭১ জন।
১৫ মার্চ ২০২১, ১০:০৫ পূর্বাহ্ন

প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগ হবে পায়রা বন্দর প্রকল্পে

প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে পায়রা গভীর সমুদ্র বন্দর প্রকল্পে বিনিয়োগ করতে যাচ্ছে সরকার।
১৫ মার্চ ২০২১, ০৯:২২ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের নতুন স্ট্রেইন: দেশে শনাক্ত অন্তত ১০

যুক্তরাজ্যে পাওয়া করোনাভাইরাসের নতুন স্ট্রেইন বাংলাদেশের অন্তত ১০ জন রোগীর মাঝে শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
১৫ মার্চ ২০২১, ০৮:০৬ পূর্বাহ্ন

খালেদার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ল, দেশ ছাড়তে পারবেন না

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে কোন হাসপাতালে চিকিৎসা সুবিধা নিতে পারবেন তবে তিনি বিদেশ যাওয়ার অনুমতি পাবেন না।
১৫ মার্চ ২০২১, ০৮:০০ পূর্বাহ্ন

বেনাপোল দিয়ে ভারত থেকে খননকাজে ব্যবহৃত ৮ ট্রাক দাহ্য পদার্থ আমদানি

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে থেকে খননকাজে ব্যবহৃত আট ট্রাক বোঝাই ১১১ মেট্রিক টন দাহ্য পদার্থ আমদানি করা হয়েছে।
১৫ মার্চ ২০২১, ০৭:৫২ পূর্বাহ্ন

বিএনপি কেবলমাত্র হাওয়া ভবনের টেকসই উন্নয়ন করেছিল: কাদের

লোক দেখানো মুক্তিযুদ্ধের চেতনা বিএনপির কাছে স্বার্থ হাসিলের হাতিয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১৫ মার্চ ২০২১, ০৭:৪৭ পূর্বাহ্ন