জিম্বাবুয়েকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ
জিম্বাবুয়েকে ৩৯ রানের বড় ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:০০ অপরাহ্ন
দেশের ক্রিকেটের ভিত নাড়িয়ে দেওয়া হার
অধিনায়ক সাকিব আল হাসান রাখঢাক না করেই বৃষ্টির বদান্যতায় বাঁচতে চেয়েছিলেন। সেই বৃষ্টি কথা রেখে বাংলাদেশকে তো বাঁচিয়েই দিয়েছিল। কিন্তু যে দল আগেই ডুবে মরে আছে, তাদের আর জোর করে বাঁচাতে পারে কে! সারাদিনই বৃষ্টি ঢাল হয়ে জিইয়ে রেখেছিল বাংলাদেশের আশা। কিন্তু তার ফাঁকফোকরে যে ১০৪ বল খেলা হলো, তাতেই টিকতে পারলেন না সাকিবরা।
৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৪ অপরাহ্ন
কতখানি গ্রহণযোগ্য সাকিবের এই যুক্তি?
সাধারণত খুব জরুরী না হলে সংবাদ সম্মেলনে আসেন না সাকিব আল হাসান, গণমাধ্যমে হরহামেশা কথা বলতেও তার আগ্রহ থাকে কম। অধিনায়ক হিসেবে কোন টেস্টের মাঝখানে কথা বলতে এসেছেন, এমনটা বিরল। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনেই সবাইকে চমকে নাটকীয়ভাবে হাজির বাংলাদেশ অধিনায়ক। তার সংবাদ সম্মেলনও থাকল চমকে ভরা। জানালেন তিনি নিজেই আছেন চমকের মধ্যে। বলা ভালো হতভম্ব অবস্থায়। দলের খারাপ সময়ে অধিনায়ক হিসেবে দায় নিতে আসেন অনেকে, পরে বোঝা গেল সাকিব এসেছেন দায় চাপাতে।
৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০৪ অপরাহ্ন
ভুল কৌশল, ভুল অ্যাপ্রোচ নাকি সামর্থ্যের ঘাটতি?
ঘূর্ণি উইকেট বানিয়ে পেসারবিহীন একাদশ নামিয়েছিল বাংলাদেশ। চার বিশেষজ্ঞ স্পিনারের সঙ্গে অনিয়মিত আরও তিন স্পিনার দিয়ে আফগানিস্তানকে কাবু করার ফাঁদ পাতা ছিল চট্টগ্রামে। বাংলাদেশের স্পিনে খুব একটা কাবু হয়নি আফগানিস্তান। কিন্তু আফগানিস্তানের স্পিনে পুরো কুপোকাত হয়ে গেছে বাংলাদেশ। টেস্টে একেবারে নবিশ আফগানদের বিপক্ষে দলের এই অবস্থায় উঠছে কতগুলো প্রশ্নও।
৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩২ পূর্বাহ্ন
‘মাঠকর্মীরা ম্যাচটা ধ্বংস করে দেয়’
চারদিনের ম্যাচের সিরিজে বাংলাদেশ ‘এ’ দলকে হারানোর পর ওয়ানডে সিরিজেও এগিয়ে গিয়েছিল আফগানিস্তান ‘এ’ দল। গত শনিবার চতুর্থ ওয়ানডেতেও জেতার পথে ছিল তারা। ওই ম্যাচ জিতলে জিতে যেত সিরিজও। বৃষ্টিতে সে ম্যাচ পণ্ড হয়ে যাওয়ায় বেঁচে যায় বাংলাদেশ। পরের ম্যাচ জিতে ইমরুল কায়েসরা সিরিজ শেষ করতে পারেন ২-২ সমতায়। কিন্তু বৃষ্টিতে পণ্ড ম্যাচ নিয়েই আফগানিস্তানের তরফ থেকে উঠেছে গুরুতর অভিযোগ। মাঠকর্মীদের ‘ইচ্ছাকৃত’ গাফলতিতে আর অপেশাদার আচরণের কারণেই নাকি সেদিন আর খেলা হয়নি।
৩০ জুলাই ২০১৯, ০৭:০০ অপরাহ্ন
মালিঙ্গার বিদায়ী ঝাঁজে পুড়ল বাংলাদেশ
কুশল পেরেরা সেঞ্চুরি করে লঙ্কানদের এনে দিয়েছিলেন চ্যালেঞ্জিং পূঁজি। সেই পূঁজি নিয়েই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম পুরোটাই মাতোয়ারা লাসিথ মালিঙ্গাকে রাজসিক বিদায় জানাতে। শ্রীলঙ্কা জিতলেই না তবে এই গ্রেটের বিদায়টা হয় আলোয় রাঙা। নিজের জন্য বানানো এমন আবেগময় মঞ্চ কি আর নসাৎ হতে দিতে পারেন মালিঙ্গা! জীবনের শেষ ওয়ানডেতে তিনি জ্বলে উঠলেন আরও দপ করে। তাতে পুড়ে ছারখার হয়ে গেল তামিম ইকবালের দল।
২৬ জুলাই ২০১৯, ০৫:১৩ অপরাহ্ন
‘ভুল দল নির্বাচন প্রক্রিয়ার’ শিকার রাহি!
মাশরাফি মর্তুজার মতে, বলে কয়ে দুই দিকে বল স্যুয়িং করাতে পারেন না-কি বাংলাদেশের একজনই মাত্র পেসার। আর এই সামর্থ্যের কারণেই এবার বিশ্বকাপের দলে চমক হয়ে জায়গা পেয়েছিলেন আবু জায়েদ রাহি। অথচ এখন এই পেসারের স্যুয়িং মুন্সিয়ানা হুট করে গায়েব হয়ে গেল কি-না, এই প্রশ্নেরই জোগাড়! কারণ রাহি দলে এলেন, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে সুযোগ পেয়ে ৫ উইকেটও নিলেন, এরপর তো বিশ্বকাপে কেবল বেঞ্চ গরম করেছেন। শ্রীলঙ্কা সফরে তাও জুটলো না! এবার দলেই নেই তিনি, এমনকি দুইজনের চোটেও বিবেচনায় আসেননি। তাকে দলে নেওয়া এবং বাদ দেওয়া দুটো নিয়েই উঠেছে প্রশ্ন।
২০ জুলাই ২০১৯, ০১:২৫ অপরাহ্ন
‘জিতেছে তো বৈচিত্র্যময় বহু সংস্কৃতির মেলবন্ধন’
পুরো ইংল্যান্ড ঘুরলেই মরগ্যানের কথাটার সত্যতা গাঢ় হয় আরও। নানান দেশের মানুষ আর তাদের সংস্কৃতিকে যে আত্তীকরণ করে নিয়েছে এই দেশ। তাদের নিয়েই যাচ্ছে এগিয়ে, নানান ক্ষেত্রে উড়াচ্ছে বিজয় কেতন।
১৬ জুলাই ২০১৯, ১০:৩০ পূর্বাহ্ন
এজবাস্টনের সেই সেমিফাইনালকেও ছাপিয়ে অনেক উপরে
ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সেরা ম্যাচ কোনটি? এত দিন যে কেউ এক নিমিষে ১৯৯৯ বিশ্বকাপের অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল বেছে নিতেন। ক্রিকেটপ্রেমী যে কারোরই চোখ বন্ধ করলে এখনও সেই ম্যাচের ছবি ভেসে ওঠার কথা। তবে বিশ বছর পর কাল লর্ডসে বিশ্বকাপ ফাইনালে যা হলো, তার সঙ্গে আর কোনো কিছুরই যে তুলনা চলছে না। রোমহর্ষক, অবিশ্বাস্য, অকল্পনীয় কিংবা যেন কল্পলোকের কোনো ক্রিকেট ম্যাচ। ঘটনার পর ঘটনায়, নাটকীয়তায় নিরানব্বইয়ের এজবাস্টনকে ছাপিয়ে দুহাজার উনিশের লর্ডস হয়ে থাকল অলৌকিক, অমর।
১৫ জুলাই ২০১৯, ০৯:২০ পূর্বাহ্ন
‘আমি এখন মরে যেতে চাই’
মার্টিন গাপটিল রান আউট, সুপার ওভারও টাই। বাউন্ডারি বেশি মেরে চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ট্রাফালগার স্কয়ারের জনসমুদ্রেও এক যুবক নিজেকে করে ফেললেন আলাদা। খ্যাপাটে ষাঁড়ের মতো দিগ্বিদিক ছুটে চিৎকার করে বলছিলেন, ‘আমি এখন মরে যেতে চাই’। তার মতে এরপর নাকি আর বেঁচে দরকারই নেই। না তিনি নিউজিল্যান্ডের কেউ নন। ইংল্যান্ডেরই সমর্থক। ক্ষণে ক্ষণে রঙ বদলানো এত রোমাঞ্চ দেখার পর তরুণ জেমসের মনে হয়েছে, জীবনের শ্রেষ্ঠ আনন্দ উপভোগের পর আর কোন মুহূর্ত না আসুক।
১৪ জুলাই ২০১৯, ১১:২৬ অপরাহ্ন
লর্ডসের মাঠকর্মী থেকে বিশ্বকাপ ফাইনালে কোচের ভূমিকায়
১৯৯০ সাল। মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের মাঠকর্মী হিসেবে কাজ পান তখনকার ১৮ বছরের তরুণ গ্যারি স্টিড। লর্ডস মাঠে খেলা হলে জানালার কাঁচ পরিষ্কার থেকে স্কোরকার্ড বিলি, এসবই করতে হতো তাকে। ২৯ বছর পর সেই মাঠেই স্টিড ফিরেছেন অন্য ভূমিকায়। এবার বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের প্রধান কোচ হিসেবেই যে তিনি বসবেন ড্রেসিং রুমে, সাজাবেন রণকৌশল।
১২ জুলাই ২০১৯, ০২:০৪ অপরাহ্ন
ধোনিও কাঁদতে জানেন!
মাত্র মিলি সেন্টিমিটার? নাকি আরও কম? জীবনে কতবার বাইশ গজে এমন তীব্র গতির দৌড়ে গন্তব্যে পৌঁছেছেন। কিন্তু এবার আর পারলেন না মহেন্দ্র সিং ধোনি। পারলেন না ভারতকে ফাইনালে তুলতে। রাজা ধোনির শেষটাও হলো না রাজার মতো। মাঠ ছেড়ে মাথা নিচু করে বেরিয়ে যাওয়ার সময় কঠিন পরিস্থিতিতেও বরাবরই নির্বিকার ধোনিও সামলাতে পারলেন না আবেগের স্রোত। মানুষ দেখল, ধোনিও কাঁদতে জানেন।
১১ জুলাই ২০১৯, ০৯:১৪ পূর্বাহ্ন
সাকিবের কৃতিত্ব পাওয়া কোচিং স্টাফরাই তো নেই
১৭ জুন। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২১ রান ৪২ ওভারেই টপকে ফুরফুরে মেজাজে সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব আল হাসান। এত বড় রান তাড়া, অথচ কি অনায়াসে করলেন কাজটা। কোনরকমের দুর্ভাবনা ছাড়া এতটা সহজ ব্যাটিংয়ের পেছনের গল্প শুনতে আগ্রহী ছিলেন সবাই। জানাতেও আগ্রহী সাকিব একদম নির্দিষ্টভাবে বললেন, কোচিং স্টাফের কারণেই নাকি এসেছিল এমন নির্ভার আমেজ।
১০ জুলাই ২০১৯, ১০:৪২ পূর্বাহ্ন
‘মাস্টার’ ওয়ালশের বিদায়
দেশে ফেরার বিমান ধরতে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা টেক্সি ডেকে পরিবার সমেত রওয়ানা হচ্ছিলেন বিমানবন্দরের দিকে, যারা পরিবার ছাড়া ছিলেন তারাও একে একে উঠলেন টিম বাসে। সেখানে যোগ দিলেন প্রধান কোচ স্টিভ রোডসও। কিন্তু কোর্টনি ওয়ালশকে দেখা গেল আলাদা পথ ধরতে। একা একা টেক্সি ডেকে মলিন চেহারার হোটেল থেকে বিদায় নিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ। পরে নিশ্চিত হওয়া গেল এটাই বাংলাদেশ দলের সঙ্গে তার শেষ বিদায়ও।
৭ জুলাই ২০১৯, ১০:১৬ পূর্বাহ্ন
সেরা দল নিয়েও বিশ্বকাপে কেন ব্যর্থ বাংলাদেশ
একটি ছবি বিশ্বকাপের আগে ভাইরাল হয়েছিল, আরেকটি ভাইরাল হলো বিশ্বকাপের শেষ ম্যাচের দিন। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের তোলা অফিসিয়াল ছবিতে ছিলেন না সাকিব আল হাসান। তার এই ‘উপেক্ষার মানসিকতা’ নিয়ে স্বভাবতই সমালোচনা হয়েছিল বিস্তর। পরের ছবিতে লর্ডসে বেঞ্চিতে ম্যাচ শুরুর আগে রাজকীয় কায়দায় একা বসে আছেন সাকিব। আশেপাশে নেই কেউ।
৬ জুলাই ২০১৯, ০৩:০৫ অপরাহ্ন
গোটা টুর্নামেন্টেই প্রশ্নবিদ্ধ তামিমের অ্যাপ্রোচ
পরিসংখ্যান বলছে, এই বিশ্বকাপে বাংলাদেশের তৃতীয় সেরা রান সংগ্রহ করা ব্যাটসম্যান তামিম ইকবাল। অবিশ্বাস্য ছন্দ দেখানো সাকিব আল হাসান আর বিরতি দিয়ে রান পাওয়া মুশফিকুর রহিমের পরেই তিনি। ৮ ম্যাচে করেছেন ২৩৫ রান, গড় ২৯.৩৭। তার পাড় ভক্তরা এই পরিসংখ্যান নিয়ে আহ্লাদিত হতে পারেন। আগের কোনো বিশ্বকাপেই তো এতরান করতে পারেননি তামিম। কিন্তু এই রানের পাশেই যে মুচকি হাসছে ৭১.৬৪ স্ট্রাইক রেট। স্ট্রাইক রেটের কথাও না হয় তুলে রাখা যাক। ম্যাচের পরিস্থিতি অনুসারে সেটাও তো আলাদা দাবি মেনে চলে। কেবল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচে পরিস্থিতির বিচারেও দলের চাহিদা কতটা মিটিয়েছেন তামিম?
৬ জুলাই ২০১৯, ১২:০৭ অপরাহ্ন
জেতার তাড়নারই তো ছিল ঘাটতি
বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটায় যথেষ্ট বারুদের অভাব কি ছিল বাংলাদেশের? না হলে শরীরী ভাষা হবে কেন এমন! মোস্তাফিজুর রহমান পাঁচ উইকেট পেয়ে গেছেন বটে, কিন্তু ছিলেন বেজায় খরুচে। এক মেহেদী হাসান মিরাজ ছাড়া বাকিরাও একই। সাদামাটা বোলিংয়ের সঙ্গে দুর্বল ফিল্ডিং। অবিশ্বাস্য সাকিব আল হাসান ছাড়া ব্যাট হাতে অন্য কারোরই যেন করার নেই কিছু। বিশ্বকাপের শেষ ম্যাচটাতেই যেন বাংলাদেশকে দেখাল সবচেয়ে বিবর্ণ।
৫ জুলাই ২০১৯, ০৫:১০ অপরাহ্ন
আমাদের আরেকটু মরিয়াভাবে চেষ্টা করা উচিত ছিল: সাকিব
বিশ্বকাপে কেমন খেলল বাংলাদেশ? শেষ দিক পর্যন্ত সেমিফাইনালের আলোচনায় থাকাকেই অর্জন ভাবছেন অনেকে। কিন্তু ভারতের কাছে হারের পর সাকিব আল হাসান ভাবছেন অন্যভাবে। যে লক্ষ্য নিয়ে তারা বিশ্বকাপে এসেছিলেন তা যে পূরণ হয়নি, স্পষ্টই জানিয়ে দিয়েছেন তিনি। এমনকি লক্ষ্য পূরণে সবার আরেকটু তীব্র চেষ্টার অভাবও দেখছেন সাকিব।
৪ জুলাই ২০১৯, ১২:৫৮ পূর্বাহ্ন
যেসব ভুলে হাতছাড়া সেমির স্বপ্ন
ম্যাচের শুরুতে যে মহা ভুল করেছিলেন তামিম ইকবাল, তা পুষিয়ে দিতে পারেননি ব্যাট হাতে। একাই ব্যাট হাতে লড়ছিলেন সাকিব আল হাসান। পারেননি শেষ করতে। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের মতো বড় কিছুর আভাস দিয়েও নিভেছেন লিটন দাস। আর মুশফিকুর রহিম? প্রতিপক্ষ ভারত বলেই তার কাছে দেনা শোধ করার অনেক দাবি ছিল দলের। থিতু হয়েও তালগোল পাকিয়ে করেছেন হতাশ। বোলিংয়ে মোস্তাফিজুর রহমানের জ্বলে উঠার দিনে জয়ের আভাস পেয়েও তাই আরো একবার তীরে তরি ভেড়াতে পারেনি বাংলাদেশ।
২ জুলাই ২০১৯, ১০:৪২ অপরাহ্ন
মাহমুদউল্লাহ ‘ভালো আছেন’ তবে...
জুম্মার নামাজ পড়তে কাবুলি পাঞ্জাবি পরে মুশফিকুর রহিম গাড়িতে বসে অপেক্ষা করছিলেন। খানিকপর ছেলের হাত ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে গাড়িতে বসলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুদিন আগে তার ক্র্যাচে ভর দিয়ে হাঁটার ছবি ভাইরাল হয়ে পড়েছিল, বাড়ছিল শঙ্কাও। এখন তবে তিনি কেমন আছেন?
২৮ জুন ২০১৯, ০২:৪১ অপরাহ্ন