বজ্রপাতে সাভারে ৩ কৃষকের মৃত্যু
ঢাকার সাভারে সবজি খেতে কাজ করার সময় বজ্রপাতে ৩ কৃষক মারা গেছেন।
আজ রোববার বিকেল ৩টার দিকে সাভারের কোন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমরান হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতদের মধ্যে একজন কুটি ব্যাপারী (৭০)। অপর দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ ঘটনাস্থলে গেছে বলে জানান ইমরান হোসেন।
বনগাঁ ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য কামরুন্নাহার ডেইলি স্টারকে বলেন, 'কুটি ব্যাপারী দুই কৃষককে নিয়ে সবজি খেত থেকে সবজি তুলছিলেন। বিকেলে বৃষ্টির সময় বজ্রপাতে তিনজনই মারা যান।'
অপর দুই কৃষি-শ্রমিকের পরিচয় শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি।