ছবিতে কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিন

স্টার অনলাইন ডেস্ক

ফ্রান্সের দক্ষিণে ভূমধ্যসাগরের তীরে শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’। 

এবার উৎসবের ৭৯তম আসরকে ঘিরে শুরু থেকেই আলোচনার বিষয় হয়ে উঠেছে এআইয়ের প্রভাব এবং প্রতিযোগিতা বিভাগে বড় বাজেটের হলিউডের চলচ্চিত্রের তুলনামূলক কম উপস্থিতি।

চোখ ধাঁধানো পোশাকে ফরাসি অভিনেতা ও মডেল ফ্রেডেরিক বেল। ছবি: রয়টার্স

এবার বেশি গুরুত্ব পাচ্ছেন ইউরোপ ও এশিয়ার নির্মাতারা।

সেরা চলচ্চিত্রের লড়াইয়ে রয়েছে ২২টি সিনেমা। আগামী ২৩ মে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে এই সম্মাননা।

প্রতিযোগিতা বিভাগে হলিউডের উপস্থিতি কম হলেও লালগালিচায় তার কোনো প্রভাব পড়েনি। উদ্বোধনী রাতেই ঝলমলে পোশাকে হাজির হন তারকারা।

রাতে গাউন পরিহিত অবস্থায় ডেমি মুর। ছবি: রয়টার্স
লাল গালিচায় নজর কেড়েছিলেন নাম না জানা এক অতিথি। ছবি: রয়টার্স
রেড কার্পেটে মাইকা মনরো। ছবি: রয়টার্স
স্টেফান রোল্যান্ডের ডিজাইন করা অর্কিড-অনুপ্রাণিত পোশাকে জোয়ান কলিন্স। ছবি: রয়টার্স

 

ডিওরের কাস্টম-মেড পোশাক ও শোপার্ডের গয়না পরেছিলেন কান জুরির সদস্য রুথ নেগা। ছবি: রয়টার্স