প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্রের চেতনায় সাংস্কৃতিক আয়োজন সম্পন্ন হয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ক্যাম্পাসে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতার বাণী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, সাম্য ও অসাম্প্রদায়িকতা একত্রিত হয়েছিল একই মঞ্চে।
বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ মে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬’ উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী বলেন, ‘এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা, সৃজনশীলতা ও জাতীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাফেয়ার্স দপ্তর ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কালচারাল ক্লাব।
আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসেন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আবুল কালাম, স্কুল অব ল’য়ের ডিন অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহেদুর রহমান, অ্যাডমিন ও স্টুডেন্টস অ্যাফেয়ার্স ডিরেক্টর আফরোজা হেলেন, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।