ফিফা বিশ্বকাপ ২০২৬

ছবিতে আর্জেন্টিনা-কেপ ভার্দে রোমাঞ্চকর লড়াই

স্পোর্টস ডেস্ক

তুমুল রোমাঞ্চকর লড়াইয়ে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে ভিত নাড়িয়ে দিয়েছিলো বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। শেষ পর্যন্ত আর্জেন্টিনা উদ্ধার হয়েছে অতিরিক্ত সময়ে একটি আত্মঘাতী গোল। এই জয়ে শেষ ষোলোতে জায়গা করে বিশ্বকাপ ধরে রাখার লড়াইয়ে আছে তারা। 

ম্যাচের কিছু মুহূর্ত নিচে দেওয়া হলো:

messi

১৬' – মেসির গোলে খাতা খোলা লিওনেল মেসি আরেকটি জাদুকরি মুহূর্ত উপহার দিলেন; লিসান্দ্রো মার্তিনেসের কাছ থেকে পাওয়া পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক ভোজিনহাকে পরাস্ত করে দারুণ এক ফিনিশিংয়ে আর্জেন্টিনাকে এগিয়ে নেন তিনি।

Cape৫৯' – কেপ ভার্দের সমতায় ফেরা রায়ান মেন্দেসের পাস থেকে ডেরয় ডুয়ার্ট চমৎকার এক নিচু শটে বল দূরের কোণে পাঠিয়ে ফেবারিটদের স্তম্ভিত করে দেন এবং ম্যাচে ১-১ ব্যবধানে সমতা আনেন।

Lisandro৯২' – মার্তিনেসের গোলে আর্জেন্টিনার লিড পুনরুদ্ধার অতিরিক্ত সময়ের শুরুতে কর্নার থেকে বল পেয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস দ্রুততম প্রতিক্রিয়ায় জোরালো শটে বল জালে জড়ান এবং আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন।

Carvala০৩' – টুর্নামেন্টের অন্যতম সেরা গোলের দাবিদার কাবরাল সিডনি লোপেস কাবরাল পোস্টের ওপরের কোণ দিয়ে এক অনবদ্য ও দর্শনীয় শটে গোল করে ম্যাচে ২-২ ব্যবধানে সমতা ফেরান এবং কেপ ভার্দের স্বপ্ন বাঁচিয়ে রাখেন।

own goal১১১' – আত্মঘাতী গোলে ম্যাচের ভাগ্য নির্ধারণ মেসির নেওয়া কর্নার থেকে ক্রিস্তিয়ান রোমেরো হেডের উদ্দেশ্যে লাফিয়ে ওঠেন; বলটি ডিনে বোর্জেসের গায়ে লেগে জালে জড়ালে অফিশিয়ালি এটিকে আত্মঘাতী গোল হিসেবে ঘোষণা করা হয়। এর মাধ্যমে ৩-২ ব্যবধানের এক নাটকীয় জয় পায় আর্জেন্টিনা।

Afa survive

শেষ মুহূর্তে এমি মার্তিনেসের বীরত্ব ম্যাচের শেষ মুহূর্তের কয়েক সেকেন্ডে কেপ ভার্দে মরিয়া হয়ে আক্রমণ চালিয়েছিল, কিন্তু এমিলিয়ানো মার্তিনেস লাফিয়ে উঠে কাবরালের একটি চমৎকার শট রুখে দিয়ে আর্জেন্টিনার লিড ধরে রাখেন।