বুমরাহ’র বেতন কমছে ২ কোটি রুপি, ক্ষতিপূরণের কথা ভাবছে বিসিসিআই

ফেব্রুয়ারি মাসে বিসিসিআই ২০২৫-২৬ মৌসুমের (১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬) জন্য সিনিয়র পুরুষ ও নারী ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করে।
১৮ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

টেস্ট দলে ফেরার লড়াই পোপের

অ্যাশেজের হতাশা পেছনে ফেলে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন অলি পোপ
১৮ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

কেন বিশ্বকাপ খেলতে গেল না বাংলাদেশ, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

বিসিবির নির্বাচনে অনিয়মের তদন্তে একটি কমিটি ইতোমধ্যে গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রীড়া মন্ত্রী আমিনুলের করে দেওয়া এই কমিটি নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে বিসিবি। এরমধ্যেই সদ্য দায়িত্বপ্রাপ্ত আমিনুল জানালেন, বিশ্বকাপ খেলতে না যাওয়ার কারণ অনুসন্ধানেও তদন্ত হবে।
১৭ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

‘বাদ পড়লে কেউ ফিরেও তাকায় না’, ইসিবির ওপর ক্ষোভ উগড়ে দিলেন লিভিংস্টোন

লিভিংস্টোন সরাসরি আঙুল তুলেছেন ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক রব কি-র দিকে। তিনি জানান, দল থেকে বাদ পড়ার সময় কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে তার ফোনালাপ এক মিনিটও স্থায়ী হয়নি।
১৭ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

আফগানিস্তানে ‘হাসপাতালে’ পাকিস্তানের বোমা হামলায় ক্ষুব্ধ, মর্মাহত রশিদ খান

বার্তা সংস্থা রয়টার্সকে তালেবান সরকারের এক মুখপাত্র দাবি করেছেন, কাবুলে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন।
১৭ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন

আবরারকে দলে নেওয়ায় সানরাইজার্সের ওপর চটেছেন গাভাস্কার

রাজনৈতিক ও কূটনৈতিক অস্থিরতার কারণে ২০০৯ সাল থেকে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিষিদ্ধ। এবারের 'দ্য হান্ড্রেড' নিলামের আগে গুঞ্জন ছিল, আইপিএল সংশ্লিষ্ট দলগুলো পাকিস্তানি খেলোয়াড়দের ওপর একটি 'অঘোষিত নিষেধাজ্ঞা' বজায় রাখবে।
১৭ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

‘বাংলাদেশ আবারও আমাদের ভালোবাসি বলে হারিয়ে দিল’, শেহজাদের ক্ষোভ

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার কোনভাবেই মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। শহীদ আফ্রিদির পর এবার কঠোর সমালোচনায় মেতে উঠেছেন দেশটির সাবেক ব্যাটার আহমেদ শেহজাদ।
১৬ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

‘রিপ্লে দেখে রিভিউ নিয়েছে বাংলাদেশ’, ম্যাচ রেফারির কাছে পাকিস্তানের অভিযোগ

সরাসরি ওয়াইড রিভিউ করার নিয়ম  নেই আন্তর্জাতিক ক্রিকেটে। কিপার লিটন দাসের আইডিয়ায় বাংলাদেশ এলবিডব্লিউ-এর আবেদন করে রিভিউ নেয়। অনুমিতভাবে রিভিউতে এলবিডব্লিউ হয়নি, তবে ব্যাটে বল লাগায় ওয়াইড সিদ্ধান্তটি বাতিল হয়ে যায়।
১৬ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

প্রথম সারির দশ তারকাকে ছাড়াই বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড

পাকিস্তানকে হারিয়ে ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ ঘরের মাঠে কিউইদের বিপক্ষে পরিষ্কার ফেভারিট হিসেবে মাঠে নামবে। কারণ, এই সিরিজটি আইপিএল ও পিএসএলের সমসাময়িকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দুই ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে নিউজিল্যান্ড তাদের প্রথম সারির দশ ক্রিকেটারকে পাচ্ছে না।
১৬ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

বাংলাদেশের কাছে সিরিজ হারের পর নির্বাচকদের ধুয়ে দিলেন আফ্রিদি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও পোস্ট করে দল নির্বাচনের কড়া সমালোচনা করেন আফ্রিদি।
১৬ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

ওয়ানডে ক্যারিয়ারে ‘২০ সেঞ্চুরির বেশিও হতে পারে’, বললেন তানজিদ

৭৬তম আন্তর্জাতিক ক্রিকেটে এসে প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া তানজিদের স্বপ্ন এখন বড়।
১৬ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

লিটন-শান্তর পরামর্শে শেষের ওই রিভিউ নিয়েছিলেন মিরাজ

রিভিউতে দেখা গেল, বল কিপারের কাছে যাওয়ার আগে শাহীনের ব্যাটে স্পর্শ করে গেছে। তার মানে আউট না হলেও সেটি ওয়াইড নয়। ওয়াইড বাতিল হতেই জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।
১৬ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

শেষ ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচ বাংলাদেশ জিতেছে ১১ রানে। আগে ব্যাট করে বাংলাদেশের ২৯০ রানের পুঁজির পিছু ছুটতে গিয়ে ১৭ রানে ৩ উইকেট হারালেও সালমানের সেঞ্চুরিতে ২৭৯ রানে থামে পাকিস্তানের ইনিংস।
১৫ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

তানজিদের সেঞ্চুরিতে বাংলাদেশের তিনশো ছুঁইছুঁই পুঁজি

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ৫০ ওভার খেলে ৫ উইকেটে ২৯০ রান করেছে স্বাগতিকরা। ১০৭ বলে সর্বোচ্চ ১০৭ রান করেন তানজিদ। তাওহিদ হৃদয় করে  ৪৪ বলে ৪৮ রান। লিটনের ব্যাট থেকে ৫১ বলে আসে ৪১।
১৫ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়

নতুন রূপে সাজানো দল নিয়ে মাঠে নেমেই দাপট দেখাল দক্ষিণ আফ্রিকা
১৫ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

আগ্রাসী ব্যাটিংয়ে তানজিদের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি

প্রথম ওয়ানডেতে ছোট লক্ষ্য তাড়ায় ঝড়ো ফিফটি করা তানজিদ হাসান তামিম পরের ম্যাচে ছিলেন ব্যর্থ। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে শুরু থেকেই দাপট নিয়ে খেলতে থাকেন তিনি। ৯৮ বলে পুরো করেন সেঞ্চুরি।
১৫ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

শৃঙ্খলাভঙ্গ করায় শাস্তি পেলেন সালমান আঘা

শনিবার দ্য ডেইলি স্টারকে নিয়ামুর বলেন, ক্রিকেট সরঞ্জাম ছুড়ে মারার শাস্তি দেওয়া হয়েছে তাকে, ‘নির্দিষ্ট ঘটনাটি মাঠ ছাড়ার সময় ক্রিকেট সরঞ্জামের অবমাননা সংক্রান্ত। সালমান আঘার ক্ষেত্রে এমন আচরণের কোনো পূর্ব ইতিহাস নেই। বিচারের সময় আমাদের নিরপেক্ষতা বজায় রাখতে হয়। ফলে আমরা একটি তিরস্কার এবং একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছি।’
১৪ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

ক্রীড়াসুলভ মনোভাব কি আদতে সালমান দেখিয়েছিলেন?

আসলে ক্রীড়া চেতনার মূল ভিত্তি প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা, নিয়ম মেনে খেলা এবং পরাজয়কে মার্জিতভাবে মেনে নেওয়া। বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ওই মুহূর্তে কেবল ক্রিকেটের প্রতিষ্ঠিত নিয়মের মধ্যেই ছিলেন। অন্যদিকে, নিয়ম অনুযায়ী আউট হয়েও মেজাজ হারিয়ে ক্ষিপ্ত হওয়া এবং অশোভন আচরণ করাটা বরং খেলোয়াড়সুলভ আচরণের পরিপন্থী। ঘটনাটির পর সালমানকে হেলমেট ছুঁড়ে ফেলা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে। ফলে প্রশ্ন উঠতেই পারে—ক্রীড়াসুলভ মানসিকতা দেখাননি আসলে কে?
১৪ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

‘কেউ এখানে চ্যারিটি লিগ খেলতে আসেনি’, সালমানের আউট প্রসঙ্গে লিটন

বাংলাদেশের ব্যাটার লিটন দাস মনে করেন, এখানে স্পোর্টসম্যানশিপ নষ্ট হওয়ার কিছু নেই। তার মতে, এটি তো আর চ্যারিটি লিগ নয় যে কেউ কাউকে ছাড় দেবে।
১৪ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

মিরাজের জায়গায় সালমান থাকলে নাকি ‘ভিন্নভাবে ভাবতেন’

মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৩৯তম ওভারে আঘার রান-আউটকে কেন্দ্র করেই খেলার মূল আলোচনার সূত্রপাত হয়।
১৪ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন