আগ্রাসী ব্যাটিংয়ে তানজিদের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

সালমান আলি আঘাকে স্টেপ আপ করে লং অফের উপর দিয়ে উড়ালেন তানজিদ হাসান তামিম। সপ্তম ছক্কায় স্পর্শ করে নিলেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক। তার উড়ন্ত ব্য্যাটে সিরিজ নির্ধরনী ম্যাচে শক্ত অবস্থানে বাংলাদেশ দলও। 

প্রথম ওয়ানডেতে ছোট লক্ষ্য তাড়ায় ঝড়ো ফিফটি করা তানজিদ হাসান তামিম পরের ম্যাচে ছিলেন ব্যর্থ। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে শুরু থেকেই দাপট নিয়ে খেলতে থাকেন তিনি। ৯৮ বলে পুরো করেন সেঞ্চুরি। টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে ৭৬তম আন্তর্জাতিক ম্যাচে প্রথম শতকের দেখা পেলেন বাঁহাতি ব্যাটার। 

সেঞ্চুরির পর পরই আউট হয়ে গেছেন তিনি। আবরার আহমেদের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ১০৭ বলে ১০৭ রান করেন এই ব্যাটার।

সেঞ্চুরির পথে সাইফ হাসানের সঙ্গে ১০৫ রানের উদ্বোধনী জুটি পান তিনি। সাইফ শুরু থেকে ভুগলেও দলকে একা টানেন তানজিদ। বড় বড় ছক্কায় রানের চাকা রাখেন সচল। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৬৭ বলে যোগ করেন ৫৩ রান। 

পরে লিটন দাসকে নিয়ে বাংলাদেশকে ৪২ বলে আনেন আরও ৩৬ রান। তার আউটে ৩৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৯৭ রান। 

ওয়ানডেতে তানজিদের পরিসংখ্যান খুব একটা আহামরি নয়। ধারাবাহিকতার অভাবে থাকা ব্যাটার ৩০ ম্যাচ খেলে ২২.৩৫ গড়ে ৬২৬ রান করেছিলেন। গত সিরিজে রানে সৌম্য সরকারের জায়গায় সুযোগ পেয়ে সেঞ্চুরি কলেন তিনি। সৌম্য তার সর্বশেষ ওয়ানডেতেও করেছিলেন ৯১ রান। সৌম্যকে না খেলানো নিয়ে সমালোচনার মাঝে রান পেনজিদ। তবে আরেক ওপেনার সাইফ তিন ম্যাচেই ব্যর্থ হয়ে প্রশ্নের জায়গা বড় করেছেন।