নয়-ছয় নয়, চুপ্পুর অভিশংসন জরুরি: নাসীরুদ্দীন পাটওয়ারী
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিসংশন করে বাদ দেওয়ার ব্যাপারে সরকার ‘নয়-ছয়’ করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ শনিবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে জাতীয় ঈদগাহ ময়দানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
পাটওয়ারী বলেন, আপনার ভাইকে যে খুন করেছে, আপনার মাকে যে ধর্ষণ করেছে, সেই খুনি সংগঠন আওয়ামী লীগের গডফাদার চুপ্পু সাহেব (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন) এখানে আসছে। মুসল্লিরা প্রতিবাদ করেছে। আমরা সরকারকে দ্রুত জানাব যেন নয়-ছয় না করে চুপ্পুর অভিশংসন জরুরি। নইলে আমাদের আন্দোলনে যেতে হবে।
বিএনপি নেতা সালাউদ্দিন আহমদের সাম্প্রতিক কিছু বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ৫ আগস্ট বিএনপি কি ক্যান্টনমেন্টে যায় নাই? বিপ্লবী সরকার হলে কেন ৫ তারিখে ক্যান্টনমেন্টে গিয়েছে? বিএনপি ক্যান্টনমেন্টে যাওয়ার কারণেই তো বিপ্লবী সরকার গঠন হয় নাই। িবলে দাবি করেন পাটওয়ারী।
বিগত আন্দোলনে শহীদদের স্মরণ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের অনেক শহীদ ভাইকে নিয়ে আজকে নামাজ পড়তে পারতাম। অনেক আহত ভাইকে নিয়ে পারতাম। আমরা চাই বাংলাদেশে যারা তাদেরকে আহত করেছে, খুন করেছে, বিচারটা বুঝে পাব এবং শহীদ ওসমান হাদি ভাই খুনের হত্যাকাণ্ডের বিচার বুঝে পাব।
এসময় তিনি ঢাকা-৮ আসনের ভোটারসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ঢাকা-৮ আসনের যারা আমাকে ভোট দিয়েছেন এবং সমর্থন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে আজ আমি কেন্দ্রীয় ঈদগাহে এসেছি।