ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি
বাঁ দিক থেকে—মনিরুজ্জামান মিঞা, রেজা হাসান ও রোজী আক্তার। ছবি: সংগৃহীত
ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুজ্জামান মিঞা। একইসঙ্গে দেশের গুরুত্বপূর্ণ দুটি জেলা সিলেট ও কুমিল্লায় নতুন ডেপুটি কমিশনার (ডিসি) পদে নতুন পদায়ন দেওয়া হয়েছে।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লার বর্তমান ডিসি রেজা হাসানকে সিলেটের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসিচব রোজী আক্তারকে কুমিল্লার নতুন ডিসি পদায়ন করা হয়েছে।