জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে পুরস্কার ঘোষণা

স্টার অনলাইন রিপোর্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ব্যক্তিকে তিন দিনেও শনাক্ত করা যায়নি। ওই ব্যক্তির সন্ধান দিতে এবার পুররের ঘোষণা দিয়েছে পুলিশ।

পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক ‘জরুরি জনসচেতনতামূলক বার্তায়’ এ তথ্য জানানো হয়। সিসিটিভি ফুটেজ থেকে সন্দেহভাজনের ছবি প্রকাশ করে তার পরিচয়, অবস্থান বা সংশ্লিষ্ট তথ্য ০১৩২০-০৮৯৩০৫ নম্বরে জানানোর।

তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে জানিয়ে বার্তায় নির্ভরযোগ্য তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।

গত ১২ মে রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে।

ওই ঘটনার পরদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন। 

এই ঘটনায় জড়িতের শাস্তি ও নিরাপত্তার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।