‘স্ট্রাটেজিক রিজার্ভ’ থেকে বাজারে তেল ছাড়ছে জার্মানি ও জাপান
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে 'স্ট্রাটেজিক রিজার্ভ' থেকে বিশ্ববাজারে তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি।
একই কারণে পেট্রোল ও অন্যান্য জ্বালানির দাম কমাতে আগামী সোমবার থেকে তেলের মজুদ ছাড়তে পারে জাপানও।
আজ বুধবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে জার্মানির এক সরকারি সূত্র।
জার্মানির অর্থনীতি ও জ্বালানি মন্ত্রী ক্যাথেরিনা রাইখে অল্প সময়ের মধ্যেই বার্লিনে গণমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে জানা গেছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সাংবাদিকদের জানান, আইইএর আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগেই আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহের চাপ কমাতে ১৬ মার্চ থেকে কৌশলগত তেল মজুদ ছাড়ার উদ্যোগ নিচ্ছে জাপান।