ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ১০৮

স্টার অনলাইন রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি। 

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৩৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ৩৮৩ জন ঢাকা বিভাগের বাইরের।

এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৮৬২ জন। চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছেন মোট ৪৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।