ডেঙ্গু: ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩

স্টার অনলাইন রিপোর্ট

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে অন্তত একজন মারা গেছেন এবং একইসময়ে আরও ১৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৯ জন মারা গেছেন এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৭ জনে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৪৫৫ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।