চট্টগ্রামে পাহাড় ধসে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম

চট্টগ্রামে পাহাড় ধসে সুমাইয়া (১২) নামে এক শিশুর প্রাণ গেছে। আজ সকালে ষোলশহরের চশমা হিলে এ ঘটনা ঘটে।

বায়েজিদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জানান, আজ বুধবার সকাল ৯টার দিকে শহরের চশমা হিলের পাদদেশে একটি টিনশেড ঘরের ওপর পাহাড়ের মাটির স্তূপ ধসে পড়ে। এতে ওই ঘরে থাকা সুমাইয়া ঘটনাস্থলেই মারা যায়।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং মরদেহটি উদ্ধার করেন।