হৃতিক-সাবার ডিনার ‘ডেট’ গুজবের পেছনের গল্প

বছর দুয়েক আগে বিচ্ছেদ হয়ে যায় হৃতিক রোশন ও সুজান খানের। এ কারণে তাদের নিয়ে ভক্তদের মধ্যে এক ধরনের আগ্রহ আছে। সম্প্রতি অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে হৃতিকের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অনেকেই ভাবতে শুরু করেছেন, হৃতিক কোনো সম্পর্কে জড়িয়েছেন কিনা। তবে, ভারতীয় সংবাদমাধ্যম হৃতিক ও সাবার ডিনারের কারণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১১ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত শাবানা আজমি

ভারতের প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ৭১ বছর বয়সী এই অভিনেত্রী। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০৪ পূর্বাহ্ন

কাজলের করোনা

বলিউড অভিনেত্রী কাজল করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি আজ রোববার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার ভক্ত এবং অনুসারীদের এ খবর জানিয়েছেন।
৩০ জানুয়ারি ২০২২, ০৫:১১ পূর্বাহ্ন

জাহ্নবী এবং আমি উচ্চাভিলাষী: সারা

সারা আলি খান এবং জাহ্নবী কাপুর দু’জনেই একই বছরে (২০১৮) অভিনেত্রী হিসেব চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। কেদারনাথ দিয়ে সারা এবং ধড়ক দিয়ে জাহ্নবীর হিন্দি সিনেমায় অভিষেক হয়েছিল।
৩০ জানুয়ারি ২০২২, ০৩:৩২ পূর্বাহ্ন

হৃতিকের সঙ্গে রহস্যময়ী নারী!

বলিউড সুপারস্টার হৃতিক রোশন শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ের একটি সুপরিচিত জাপানি রেস্টুরেন্টে ডিনার করতে যান।  হৃতিকের জন্য এটা খুব সাধারণ ব্যাপার। কিন্তু, তিনি যখন সেখান থেকে বেরিয়ে আসছিলেন তখন তার সঙ্গে রহস্যময়ী এক নারীকে আবিষ্কার করেছেন পাপারাজ্জিরা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে
২৯ জানুয়ারি ২০২২, ১০:০২ পূর্বাহ্ন

ধানুশ-ঐশ্বরিয়াকে এক করার চেষ্টা করছেন রজনীকান্ত

ধানুশ ও ঐশ্বরিয়া রজনীকান্ত গত ১৭ জানুয়ারি তাদের নিজ নিজ সোশ্যাল মিডিয়া পেজে বিচ্ছেদের কথা ঘোষণা করেন। যা তাদের পরিবারের সদস্য, ভক্ত এবং বন্ধুদের কাছে অনাকাঙ্ক্ষিত ছিল। তবে, শেষ খবর হলো ঐশ্বরিয়ার বাবা সুপারস্টার রজনীকান্ত চান ধানুশের সঙ্গে কন্যার মিটমাট। তিনি দু’জনকে আবারও এক করার চেষ্টা করছেন এবং এ নিয়ে ঐশ্বরিয়ার সঙ্গে কথাও বলছেন।
২৭ জানুয়ারি ২০২২, ০৪:১৩ পূর্বাহ্ন

বিয়ের প্রশ্নে যা বললেন সোনাক্ষী

সোনাক্ষী সিনহা বি-টাউনের অন্যতম দর্শকপ্রিয় অভিনেত্রী। তিনি বরাবরই খুব স্পষ্টভাষী। সব প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে পছন্দ করেন এই অভিনেত্রী। সোনাক্ষী সিনহা বর্তমানে বাড়িতে কোয়ারেন্টিনে আছেন।
২৪ জানুয়ারি ২০২২, ১০:২৯ পূর্বাহ্ন

মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস দম্পতি সারোগেসির মাধ্যমে মা-বাবা হয়েছেন। এই দম্পতি সামাজিক যোগাযোগমাধ্যমে খুশির খবরটি জানিয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।
২১ জানুয়ারি ২০২২, ০৭:৩০ অপরাহ্ন

বিচ্ছেদ নয়, ঝগড়া হয়েছে: ধানুশের বাবা

তামিল সুপারস্টার ধানুশ ও ঐশ্বরিয়া রজনীকান্ত চলতি সপ্তাহের শুরুতে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। যে খবরটি এখনো সিনেমাপ্রেমীদের কাছে আলোচনার বিষয় হয়ে আছে। কিন্তু, এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন ধানুশের বাবা। তিনি বলেছেন, ধানুশ-ঐশ্বরিয়ার বিচ্ছেদ হয়নি, তাদের মধ্যে পারিবারিক ঝগড়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
২০ জানুয়ারি ২০২২, ০৯:৩৫ পূর্বাহ্ন

ধানুশ-ঐশ্বরিয়া রজনীকান্তের প্রেমের গল্প

লাখ লাখ ভক্তের মন ভেঙে বিয়ের ১৮ বছর পর বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তামিল সুপারস্টার ধানুশ এবং ঐশ্বরিয়া রজনীকান্ত। ২০০৪ সালে চলচ্চিত্র নির্মাতা কাস্থুরি রাজার পুত্র ধানুশ এবং মেগাস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়ার বিয়ে হয়। এরপর প্রায় ২ দশক পরে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন।
১৮ জানুয়ারি ২০২২, ০৮:১৩ পূর্বাহ্ন

১৮ বছরের সংসার ভাঙল তামিল সুপারস্টার ধানুশের 

ভারতের তামিল সিনেমার সুপারস্টার ধানুশ কে রাজা এবং তার স্ত্রী ঐশরিয়া রজনীকান্ত আলাদা হয়ে গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১৭ জানুয়ারি ২০২২, ০৬:৫৬ অপরাহ্ন

সালমান খানের বাগানবাড়ির মূল্য কত!

বলিউড সুপারস্টার সালমান খানের প্যানভেলের বাগানবাড়িটি প্রায়ই খবরে আসে। লকডাউনে সময় কাটানো, জন্মদিন পালন কিংবা সাপের কামড়ের খবরের কারণে এই বাগানবাড়ি আবার আলোচনায়।
১৫ জানুয়ারি ২০২২, ০৯:০১ পূর্বাহ্ন

২১ ফেব্রুয়ারি ফারহান-শিবানীর বিয়ে!

ফারহান আখতার দীর্ঘদিনের বান্ধবী শিবানী দান্ডেকারের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন। প্রায় ৪ বছর ধরে তারা বন্ধুত্বের সম্পর্কে আছেন। তবে, এবার সেই সম্পর্ককে পরবর্তী ধাপে নিতে প্রস্তত দু’জন। শোনা যাচ্ছে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন।
১৪ জানুয়ারি ২০২২, ১০:৩১ পূর্বাহ্ন

বাহুবলীর কাটাপ্পাখ্যাত অভিনেতা সত্যরাজ করোনায় আক্রান্ত

বাহুবলী সিনেমার কাটাপ্পাখ্যাত প্রবীণ অভিনেতা সত্যরাজ করোনায় আক্রান্ত হয়েছেন। এই অভিনেতাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
৯ জানুয়ারি ২০২২, ০৩:০১ অপরাহ্ন

তেলেগু সুপারস্টার মহেশ বাবু করোনা আক্রান্ত

ভারতের তেলেগু সিনেমার সুপারস্টার মহেশ বাবু করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ তথ্য জানিয়েছেন বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।
৭ জানুয়ারি ২০২২, ০৫:৫৬ পূর্বাহ্ন

স্ত্রী-সন্তানসহ করোনা আক্রান্ত সনু নিগম

বলিউড প্লেব্যাক গায়ক সনু নিগম তার স্ত্রী ও ছেলেসহ করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।
৪ জানুয়ারি ২০২২, ০৭:০৭ অপরাহ্ন

বলিউডে করোনা: এবার একতা কাপুর ও জন আব্রাহাম আক্রান্ত

প্রযোজক-পরিচালক একতা কাপুর এবং বলিউড অভিনেতা জন আব্রাহাম করোনা করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।
৩ জানুয়ারি ২০২২, ১০:৩৫ পূর্বাহ্ন

ওমিক্রন আতঙ্কে দিল্লির সিনেমা হল বন্ধ, সিনেমা মুক্তি স্থগিত

ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বাড়ছে। এ কারণে দিল্লির সব সিনেমা হল বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার।
২ জানুয়ারি ২০২২, ০১:৩৯ অপরাহ্ন

মা হচ্ছেন কাজল

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কাজল আগরওয়াল ও গৌতম কিসলু দম্পতি এ বছর তাদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত। অনেক জল্পনা-কল্পনার পর এই দম্পতি অবশেষে জানিয়েছেন করেছেন তাদের ঘরে নতুন অতিথি আসছে।
১ জানুয়ারি ২০২২, ০৭:০৫ অপরাহ্ন

সিনেমা মুক্তি না পেলেও আলোচনায় ছিলেন যেসব বলিউড তারকা

দেখতে দেখতে আরও একটি বছর পার হয়ে যাচ্ছে। অথচ, আমাদের মনে হতেই পারে এইতো সেদিন বন্ধুদের ‘হ্যাপি নিউ ইয়ার ২০২১’ এর শুভেচ্ছা জানিয়েছি। যাই হোক বলিউড প্রেমীরা এ বছর শাহরুখ খান, আলিয়া ভাট, হৃতিক রোশনসহ অন্য তারকাদের বড় পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন। কিন্তু তা হয়নি। তবুও তারা বছর জুড়ে আলোচনায় ছিলেন।
৩১ ডিসেম্বর ২০২১, ১০:৫৩ পূর্বাহ্ন