মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া

স্টার অনলাইন ডেস্ক

প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস দম্পতি সারোগেসির মাধ্যমে মা-বাবা হয়েছেন। এই দম্পতি সামাজিক যোগাযোগমাধ্যমে খুশির খবরটি জানিয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পোস্টে লেখা ছিল, আমরা সারোগেট পদ্ধতিতে সন্তানকে স্বাগত জানানোর বিষয়টি নিশ্চিত করতে পেরে আনন্দিত। আমরা এই বিশেষ সময়ে কিছু গোপনীয়তা অবলম্বন করতে চাই। কারণ আমরা এখন পরিবারের প্রতি আরও মনোনিবেশ করতে চাই। আপনাদের অনেক ধন্যবাদ।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka (@priyankachopra)

ওই পোস্টের পর অনেকে প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানিয়েছেন। হুমা কুরেশি লিখেছেন, খুশির খবর, অভিনন্দন। পূজা হেগড়ে লিখেছেন, অভিনন্দন, তোমাদের জন্য ভালোবাসা ও শুভ কামনা। লারা দত্ত মন্তব্য করেছেন, অভিনন্দন।

এদিকে, এই দম্পতিকে সম্প্রতি সান দিয়াগোর কাছে একটি সৈকতে ঘুরে বেড়াতে দেখা গেছে। প্রিয়াঙ্কা-নিক ২০১৮ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন।