হৃতিক-সাবার ডিনার ‘ডেট’ গুজবের পেছনের গল্প
বছর দুয়েক আগে বিচ্ছেদ হয়ে যায় হৃতিক রোশন ও সুজান খানের। এ কারণে তাদের নিয়ে ভক্তদের মধ্যে এক ধরনের আগ্রহ আছে। সম্প্রতি অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে হৃতিকের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অনেকেই ভাবতে শুরু করেছেন, হৃতিক কোনো সম্পর্কে জড়িয়েছেন কিনা। তবে, ভারতীয় সংবাদমাধ্যম হৃতিক ও সাবার ডিনারের কারণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিনার গুজবের পেছনের গল্প
সাবার সঙ্গে হৃতিকের ডিনার নিয়ে টেনিজেনরা বিভিন্ন গুজব ছড়িয়েছেন। তবে, একটি সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, হৃতিক রোশন এবং সাবার প্রথম দেখা হয় একজন বন্ধুর মাধ্যমে। এরপর থেকে তারা দেখা করেন। প্রথম সাক্ষাতের পর তাদের যোগাযোগ অব্যাহত ছিল সম্প্রতি তাদের ডিনার করতে দেখা গেছে। তবে, তারা মূলত তাদের কাজ নিয়ে আলোচনা করতেই একসঙ্গে ডিনার করেন।
সাবা আজাদের কর্মজীবন
সাবা বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তিনি একজন সংগীতশিল্পী। অভিনেত্রীকে সর্বশেষ নেটফ্লিক্স সিরিজ 'ফিলস লাইক ইশক'-এ দেখা গিয়েছিল। ২০০৮ সালে 'দিল কবাডি' সিনেমা দিয়ে অভিনয় জগতে পা রাখেন তিনি। সাবাকে পরবর্তীতে 'রকেট বয়েজ'-এ দেখা যাবে। যার প্রিমিয়ার হবে আগামী ৪ ফেব্রুয়ারি।
হৃতিক এখন কী করছেন?
হৃতিক রোশনের হাতে বেশকিছু আকর্ষণীয় প্রজেক্ট আছে। তিনি 'ফাইটার'-এ দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। তারা প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন। তাই সিদ্ধার্থ আনন্দের এই সিনেমা নিয়ে ভক্তরা উচ্ছ্বসিত। এই অভিনেতার পাইপলাইনে সাইফ আলি খানের সঙ্গে 'বিক্রম বেদা'র হিন্দি রিমেকও আছে। হৃতিক ইতোমধ্যে তার শুটিং শুরু করেছেন।