সালমান খানের বাগানবাড়ির মূল্য কত!

স্টার অনলাইন ডেস্ক

বলিউড সুপারস্টার সালমান খানের প্যানভেলের বাগানবাড়িটি প্রায়ই খবরে আসে। লকডাউনে সময় কাটানো, জন্মদিন পালন কিংবা সাপের কামড়ের খবরের কারণে এই বাগানবাড়ি আবার আলোচনায়।

salman_khan_panvel_house_4.jpg
বাগান বাড়ির জিমে সালমান। ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের পানভেল সংলগ্ন জঙ্গল এলাকায় ১৫০ একর জমিতে রয়েছে সালমান খানের এই বাগানবাড়িটি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই বাগানবাড়ির মূল্য ৮০ কোটি রুপিরও বেশি।

salman_khan_panvel_farmhouse.jpg
প্যানভেলের বাগান বাড়ির একটি ঘোড়ার সঙ্গে সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউড ভাইজানের এই বাগানবাড়িতে ৩টি বাংলো, সুইমিং পুল, জিমসহ অনেক কিছু আছে। ঘোড়দৌড়ের ব্যবস্থার পাশাপাশি সেখানে রয়েছে ৫টি ঘোড়া।

salman_khan_panvel_house_6.jpg
পরিবারের সদস্যদের সঙ্গে ‍ছুটি কাটাতে প্যানভেলের বাগান বাড়িতে সালমান খান। ছবি: সংগৃহীত

ভারতে প্রথম লকডাউন ঘোষণার পর অধিকাংশ সময় প্যানভেলের বাগানবাড়িতেই কাটিয়েছেন সালমান। বছরের অন্যান্য সময়েও পরিবারের সঙ্গে ছুটি কাটাতে সেখানে যান সালমান খান।