এবারও রেলওয়ের ‘স্পেশাল ম্যাঙ্গো ট্রেন’

স্টার অনলাইন রিপোর্ট

গত বছরের মতো এবারও কম খরচে আম পরিবহনের সুবিধার্থে 'স্পেশাল ম্যাঙ্গো ট্রেন' চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

আজ বুধবার বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ১৩ জুন থেকে চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর থেকে রাজশাহী হয়ে ঢাকাগামী এই বিশেষ ট্রেন চলাচল শুরু হবে।