১০-১৫ ফেব্রুয়ারির সব পরীক্ষা স্থগিত করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

স্টার অনলাইন রিপোর্ট

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

আজ রোববার পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় নির্বাচন-২০২৬ উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় সব বিভাগ/ ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজগুলোর পরীক্ষা স্থগিত করা হলো।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।