ইয়ামালের গোলে রক্ষার পর বার্সা কোচ বললেন, ‘প্রচুর ভুল করেছি’

পুরো ম্যাচে বার্সেলোনার পারফরম্যান্স ছিল তাদের চেনা ছন্দের চেয়ে বেশ মলিন। হান্সি ফ্লিকের শিষ্যরা নিউক্যাসলের গতিময় ফুটবলের সামনে বারবার খেই হারায়।
১১ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

১২ দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৩৯১ ফ্লাইট বাতিল

নিরাপত্তা পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশপথ বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে ঢাকা থেকে ওই অঞ্চলের বিভিন্ন গন্তব্যে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট বাতিল হচ্ছে।
১১ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

ঢাকা-১৩ আসনের ফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের আবেদন

ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন।
১১ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

জ্বালানি সংকটের জেরে এবার ইফতার পার্টি নিষিদ্ধ করল পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পেট্রোল, ডিজেল, গ্যাসের ব্যবহারে রাশ টানতে একাধিক ব্যবস্থার কথা ঘোষণা করেছেন।
১১ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

ভারতে আটকে পড়া দক্ষিণ আফ্রিকা দল অবশেষে দেশে ফিরছে

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিযান শেষ হওয়ার বেশ কিছুদিন হয়ে গেলেও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল ভারতে আটকে পড়েছে।
১১ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

জ্বালানির বিকল্প উৎসের সন্ধানে সরকার

সরকার ইতোমধ্যে মার্চ মাসের জন্য প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করেছে। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকায় এপ্রিল ও মে মাসের সরবরাহ নিশ্চিত করার কাজ চলছে।
১১ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

ট্রাম্পকে চাপে ফেলতে দীর্ঘ যুদ্ধের কৌশল নিচ্ছে ইরান, বলছেন বিশ্লেষকরা

ইরানের এই পাল্টা হামলার পেছনে রয়েছে সুপরিকল্পিত যুদ্ধ কৌশল—প্রতিপক্ষের আক্রমণ সহ্য করা এবং তাকে এমন চাপে ফেলা যেন শেষ পর্যন্ত প্রতিপক্ষ যুদ্ধ থেকে সরে যেতে বাধ্য হয়।
১১ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

‘ছেলেকে বলেছিলাম আমার জন্য পাঞ্জাবি, আর ওর মায়ের থ্রিপিস আনতে’

বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য রাকিব হাসান সোমবার সকালে তার বাবা জাকির হোসেনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। ফোন রাখার আগে বাবা তার ছেলের কাছে আবদার করেছিলেন ঈদে নিজের জন্য পাঞ্জাবি আর রাকিবের মায়ের জন্য থ্রিপিস নিয়ে আসার জন্য।
১১ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

মিরপুরে কি চমক অপেক্ষা করছে?

সবুজের হালকা ছোঁয়া থাকা উইকেটের উপরিভাগ বেশ শক্ত মনে হয়েছে, যা বোলারদের জন্য বাড়তি বাউন্স নিশ্চিত করতে পারে। তবে ঐতিহ্যগতভাবে মিরপুরের উইকেট সব সময়ই মন্থর ও অসমান বাউন্সের হয়ে থাকে।
১১ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

হরমুজের নিয়ন্ত্রণ আরও বাড়াতে মাইন বসাচ্ছে ইরান

জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান। মার্কিন গোয়েন্দা প্রতিবেদন সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে এমনটি জানিয়েছে সিএনএন। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়।
১১ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

হাইফা, তেল আবিব ও জেরুজালেমে হামলার দাবি ইরানের

ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ৩৭তম দফায় হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি)।
১১ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

ইরান যুদ্ধে এ পর্যন্ত আহত প্রায় ১৫০ মার্কিন সেনা

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে গত ১০ দিনে কমপক্ষে ১৫০ জন মার্কিন সেনা আহত হয়েছেন।
১১ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

খামেনি হত্যাকাণ্ড ও হিজবুল্লাহর প্রতিশোধ: মানবিক সংকটে লেবানন

প্রায় এক বছর ধরে চলা ইসরায়েল-হিজবুল্লাহ রক্তক্ষয়ী সংঘাতের পর ২০২৪ সালে একটি যুদ্ধবিরতি হয়েছিল। এরপর লেবানন যখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা দেশটির জন্য নতুন মানবিক সংকট ডেকে আনে।
১১ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি: যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এবার সামনে এসেছে নতুন দুটি উদ্বেগজনক বিষয়, ইরানে ‘কালো বৃষ্টি’ ও লেবাননে সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ। বিশ্ব স্বাস্থ্য ও মানবাধিকার সংস্থাগুলো বলছে, এসব ঘটনার সঙ্গে জড়িয়ে আছে গুরুতর স্বাস্থ্যঝুঁকি এবং আন্তর্জাতিক মানবিক আইন নিয়ে নতুন প্রশ্ন।
১০ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ, সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
১০ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

ভারত থেকে ২ দিনে এলো ৫ হাজার টন ডিজেল

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ডিজেল সরবরাহ শুরু হয়েছে। দুই দিনে (সোম ও মঙ্গলবার) মোট ৫ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে।
১০ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ সম্পদের মালিক হলেন ইলন মাস্ক

বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ সম্পদের মালিক হিসেবে রেকর্ড গড়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ এখন আনুমানিক ৮৩৯ বিলিয়ন ডলার।
১০ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

ওয়াসা এমডি হলেন সাবেক সচিব আমিনুল ইসলাম

সাবেক এমডি মো. আব্দুস সালামের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে সিআইডি।
১০ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

ইরানে ঝরছে ‘কালো বৃষ্টি’, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

ইরানের তেল স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলায় সৃষ্ট ‘কালো বৃষ্টি’ ও বাতাসে ছড়িয়ে পড়া বিষাক্ত যৌগ মানুষের শ্বাসতন্ত্রের সমস্যার কারণ হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
১০ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

হামলার আশঙ্কায় আমিরাতে তেল শোধনাগার বন্ধ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে ড্রোন হামলার আশঙ্কায় বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগার অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
১০ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন