কামরাঙ্গীর চরে পিকআপ ভ্যানের ধাক্কায় ১ জন নিহত, চালক আটক

রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পরনে রয়েছে প্যান্ট ও শার্ট। আজ বুধবার সকাল ৭টার দিকে বেড়িবাঁধে পিকআপ ভ্যানের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন।
২০ জানুয়ারি ২০২১, ০৫:৩৩ পূর্বাহ্ন

টেকনাফ থেকে অস্ত্রসহ ৫ ‘রোহিঙ্গা সন্ত্রাসী’ আটক

কক্সবাজারের টেকনাফের ক্যাম্প থেকে অস্ত্রসহ পাঁচ ‘রোহিঙ্গা সন্ত্রাসী’কে আটক করা হয়েছে। আজ বুধবার ভোররাত ১টার দিকে টেকনাফের চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্প থেকে তাদের আটক করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
২০ জানুয়ারি ২০২১, ০৪:২৪ পূর্বাহ্ন

সমন্বিত ভর্তি পরীক্ষায় লাগবে ফি

দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার জন্য ন্যূনতম ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কমিটির অর্থ উপকমিটি।
১৯ জানুয়ারি ২০২১, ০৪:৫৬ অপরাহ্ন

খুলনা বিশ্ববিদ্যালয়: ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশের শাস্তি শিক্ষক অপসারণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানানোয় তিন জন শিক্ষককে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটি। গতকাল সোমবার সিন্ডিকেট কমিটির বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৯ জানুয়ারি ২০২১, ০৩:৫৫ অপরাহ্ন

দৃষ্টি প্রতিবন্ধী স্বামীকে পুড়িয়ে হত্যায় স্ত্রীর ফাঁসি, শ্বশুর-শাশুড়ির যাবজ্জীবন

নোয়াখালীর বেগমগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী স্বামীকে গরম তেলে পুড়িয়ে হত্যার মামলায় স্ত্রীকে ফাঁসি ও শ্বশুর-শাশুড়িকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ নোয়াখালীর জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এই রায় দেন।
১৯ জানুয়ারি ২০২১, ০২:৫৬ অপরাহ্ন

বিস্কুট রপ্তানির সাফল্যে বাংলাদেশ

করোনাভাইরাস মহামারিতে বেশিরভাগ ব্যবসায়ীরা যেখানে টিকে থাকার চেষ্টায় ব্যস্ত, সেখানে সম্পূর্ণ বিপরীত চিত্র দেশের বিস্কুট প্রস্ততকারকদের।
১৯ জানুয়ারি ২০২১, ০২:৫১ অপরাহ্ন

ওয়াজ মাহফিলে কিছু বক্তা নারীদের উদ্দেশ্যে অশ্লীল বক্তব্য দিচ্ছেন: সিটিটিসি প্রধান

ওয়াজ মাহফিলে যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তাদের ব্যাপারে পুলিশ ভাবছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
১৯ জানুয়ারি ২০২১, ০২:৩৫ অপরাহ্ন

৬ গ্যাস বিতরণ সংস্থার বকেয়া বিল ৯০১৮ কোটি টাকা

দেশের ছয়টি গ্যাস বিতরণ সংস্থার বকেয়া বিলের পরিমাণ নয় হাজার ১৮ কোটি চার লাখ টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
১৯ জানুয়ারি ২০২১, ০২:১৯ অপরাহ্ন

ধর্ষণের শিকার কারও পরিচয় গণমাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে রিট

গণমাধ্যমে ধর্ষণের শিকার ব্যক্তির ছবি ও পরিচয় প্রকাশ ও প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন করা হয়েছে। জাস্টিস ওয়াচ ফাউন্ডেশন নামের একটি মানবাধিকার সংস্থা আজ মঙ্গলবার জনস্বার্থে পিটিশনটি করে।
১৯ জানুয়ারি ২০২১, ০১:৫৬ অপরাহ্ন

পঞ্চম ধাপের পৌর নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
১৯ জানুয়ারি ২০২১, ০১:৫২ অপরাহ্ন

ফুটপাতে মোটরসাইকেল: চ্যালেঞ্জ করায় পুলিশ সার্জেন্টকে পিটিয়ে আহত

রাজশাহী শহরের ঘোড়া চত্বর চেক পয়েন্টে ট্রাফিক সার্জেন্টকে খড়িকাঠ দিয়ে পিটিয়ে আহত করেছেন এক মোটরসাইকেল চালক।
১৯ জানুয়ারি ২০২১, ০১:১৪ অপরাহ্ন

ফরিদপুরের আলোচিত অর্থ পাচার মামলায় ২ ইউপি চেয়ারম্যান জেলে

ফরিদপুরে দুই ভাইয়ের বিরুদ্ধে আলোচিত অর্থ পাচার মামলায় ফরিদপুর সদরের দুই ইউপি চেয়ারম্যানকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
১৯ জানুয়ারি ২০২১, ০১:১০ অপরাহ্ন

দেশের ফলের তালিকায় নতুন সংযোজন বারি আম-১৪ ও বারি ফলসা-১

দেশের ফলের তালিকায় নতুন দুটি জাত যুক্ত করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) এর রাজশাহী ফল গবেষণা কেন্দ্র।
১৯ জানুয়ারি ২০২১, ১২:৫৯ অপরাহ্ন

সুযোগ, সুবিধা ও নিরাপত্তা দেখে রোহিঙ্গারা দলে দলে ভাসানচরে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'রোহিঙ্গারা এতোদিন ভুল বুঝেছিলো যে, ভাসানচরে তাদের নানা ধরনের অসুবিধা হবে। ভাসানচরের সুযোগ সুবিধা ও নিরাপত্তা দেখে ভবিষ্যতে রোহিঙ্গারা দলে দলে এখানে আসবে।'
১৯ জানুয়ারি ২০২১, ১২:২৭ অপরাহ্ন

অবৈধ রেলক্রসিংয়ে ইটবাহী ট্রলিকে ট্রেনের ধাক্কা, নিহত ১

পাবনার সুজানগরে ঢালারচর-রাজশাহী রেল লাইনের তাঁতিবন্দ এলাকায় ইট বোঝাই ট্রলিতে ট্রেনের ধাক্কায় একজন নিহত এবং পাঁচ জন আহত হয়েছে। অবৈধ রেলক্রসিং বানিয়ে যানবাহন চলাচলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
১৯ জানুয়ারি ২০২১, ১২:১৭ অপরাহ্ন

পৌরসভা নির্বাচন: কলাপাড়ায় ৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

তথ্য গোপন ও হলফনামায় সই না থাকায় পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে ৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
১৯ জানুয়ারি ২০২১, ১১:৪৩ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধ ও নাট্যাঙ্গনে উজ্জ্বল স্মৃতি হয়ে থাকবেন মুজিবুর রহমান দিলু

বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত নাট্যজন মুজিবুর রহমান দিলু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত অবস্থায় ১৯৭৭ সালে ঢাকা ড্রামা নাট্যদল প্রতিষ্ঠা করেন। যদিও তার দাদা ও নানার বাড়ি নোয়াখালী, বাবার চাকরির সুবাদে ১৯৫২ সালের ৬ নভেম্বর চট্টগ্রামে তার জন্ম।
১৯ জানুয়ারি ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ন

এ বছরের দ্বিতীয় প্রান্তিকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু: পররাষ্ট্রসচিব

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে আশা করা হচ্ছে।
১৯ জানুয়ারি ২০২১, ১১:৩৩ পূর্বাহ্ন

জামালপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীর বাম তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ রাস্তা নির্মানের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
১৯ জানুয়ারি ২০২১, ১১:১৫ পূর্বাহ্ন

৮৫ কেজি ওজনের ১০ বছরের সুমো কুস্তিগীর কিয়োটা

রিংয়ের মধ্যে ভারোত্তোলন করে বিশ্বকে চমকে দিয়েছে ১০ বছর বয়সী সুমো কুস্তিগীর কিয়োটা কুমাগাই। ৮৫ কেজি ওজনের এই ক্ষুদে কুস্তিগীর তার বয়সী অন্য শিশুর চেয়ে আকারে প্রায় দ্বিগুণ। আর এরই মধ্যে তার থেকে পাঁচ-ছয় বছরের বড়দেরও হার মানতে হয়েছে এই ক্ষুদে কুস্তিগীরের কাছে।
১৯ জানুয়ারি ২০২১, ১১:০৮ পূর্বাহ্ন